× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেয়েদের বিসিএল শুরু আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩ ০৮:৫৬ এএম

আপডেট : ৩০ মার্চ ২০২৩ ১১:২২ এএম

মেয়েদের বিসিএল শুরু আজ

ছেলেরা বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) খেলছে অনেক দিন ধরে। প্রথম শ্রেণির এই ক্রিকেট টুর্নামেন্ট মাঠে গড়িয়েছে ২০১২-১৩ মৌসুমে। তবে এতদিন মেয়েদের জন্য হয়নি কোনো বিসিএলের আসর। অবশেষে দেশের মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্টের অভাবটা দূর হচ্ছে।

মেয়েদের বিসিএল প্রথম আসরের পর্দা উঠছে আজ। টুর্নামেন্টের অভিষেক আসর বসবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। সকাল ৯টায় শুরু হবে খেলা।

আরও পড়ুন : লিটন-সাকিবের রেকর্ডে সিরিজ জয়ের হাসি

এবারই প্রথম নারী ক্রিকেটাররা দেশের মাটিতে দুই দিনের ম্যাচ খেলতে যাচ্ছেন। টুর্নামেন্টে অংশ নিচ্ছে তিনটি দল- টিম পদ্মা, টিম মেঘনা ও টিম যমুনা। আজ টিম পদ্মা ও টিম যমুনার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মেয়েদের নতুন এই টুর্নামেন্ট। প্রথম ম্যাচ হবে ৩০-৩১ মার্চ। পরে ৩-৪ এপ্রিল দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে টিম মেঘনা ও টিম যমুনা। তৃতীয় ম্যাচে টিম পদ্মা লড়বে টিম মেঘনার বিপক্ষে। ম্যাচ হবে ৭-৮ এপ্রিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা