× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ড্রয়ের স্বস্তিতে মিশন শেষ মেয়েদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৩ ১৭:৪৬ পিএম

আপডেট : ২৮ মার্চ ২০২৩ ২২:৩৫ পিএম

ড্রয়ের স্বস্তিতে মিশন শেষ মেয়েদের

জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু হাতে ধরা দেয়নি জয়। তবে ম্যাচ হারের তেতো স্বাদও হজম করতে হয়নি। ড্রয়ের স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছে রুমা আক্তাররা।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। চার ম্যাচ খেলে ৭ পয়েন্টের পুঁজি নিয়ে মিশন শেষ করল দেশের মেয়েরা। 

আরও পড়ুন : টি স্পোর্টস অ্যাপে দেখা যাবে আইপিএল

ভুটানের বিপক্ষে গোল উৎসবে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। আর আজ স্বাগতিকরা টুর্নামেন্ট শেষ করল ড্র দিয়ে। 

আজ সন্ধ্যায় টুর্নামেন্টের শেষ ম্যাচে রাশিয়া মোকাবিলা করবে ভারতকে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য এ ম্যাচে রাশিয়ার ড্র করলেই হবে। শিরোপা জিততে হলে ভারতের জয়ের কোনো বিকল্প নেই। তবে জিতলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে আসরসেরা হবে দক্ষিণ এশিয়ার দলটি। রাশিয়া পয়েন্ট ভাগাভাগি করলে বাংলাদেশ সাত পয়েন্ট নিয়ে হবে টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় নেপাল। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকেই শেষ করে অতিথিরা। ম্যাচের শেষ দিকে ৭৫তম মিনিটে বাংলাদেশকে সমতাসূচক গোল এনে দেন সাগরিকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা