× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনূর্ধ্ব ১৭ নারী সাফ

শেষ দিনে অনেক সমীকরণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৩ ১২:১০ পিএম

শেষ দিনে অনেক সমীকরণ

শেষ কিছু দিনে নারী সাফ মানেই যেন ছিল বাংলাদেশের জয়জয়কার। নেপালের মাটিতে সিনিয়র সাফের পর দেশের মাটিতে নারী যুব সাফেরও শিরোপা ঘরে তুলেছিল গোলাম রাব্বানী ছোটনের দল। তবে চলমান অনূর্ধ্ব ১৭ নারী সাফে পরিস্থিতিটা ভিন্ন। রাশিয়ার অন্তর্ভুক্তিতে বদলে গেছে পুরো দৃশ্যটাই। টুর্নামেন্টপূর্ব সংবাদ সম্মেলনেও শিরোপার কথা জোর গলায় বলেনি বাংলাদেশ। 

টুর্নামেন্টের শেষ দিনে আজ অবশ্য শিরোপা জেতার একটা সুযোগ বাংলাদেশের সামনে এসেই গেছে। তবে সেজন্য অনেক সমীকরণের সমাধান চাই দলের। তিন ম্যাচে তিন জয় নিয়ে রাশিয়া আছে তালিকার শীর্ষে। সমান ম্যাচে দুটো জয় নিয়ে পরের দুই অবস্থানে আছে বাংলাদেশ আর ভারত।

রাশিয়া আজ খেলবে ভারতের বিপক্ষে, অন্যদিকে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশের শিরোপা জিততে হলে নিজেদের ম্যাচে জিততে হবে প্রথমে। এরপর তাকিয়ে থাকতে হবে ভারত-রাশিয়া ম্যাচের দিকে। সে ম্যাচে ভারতকে জিততেই হবে। তাহলে তিন দলের পয়েন্ট হবে নয়।

টুর্নামেন্টের নিয়মানুসারে একাধিক দলের পয়েন্ট সমান হলে হেড টু হেড পয়েন্ট দেখা হবে। সেখানে সমতা থাকলে হেড টু হেড গোলের হিসাব আসবে সামনে। শেষ ম্যাচে বাংলাদেশ আর ভারত জিতলে হেড টু হেড পয়েন্টে তিন দলই চলে আসবে সমতায়। এরপরের মানদণ্ড হেড টু হেড গোলে খানিকটা ব্যবধানে যে এগিয়ে থাকবে রাশিয়া। বাংলাদেশকে যে রাশিয়া হারিয়েছিল ৩-০ গোলের বিশাল ব্যবধানে! এরপর বাংলাদেশ ভারতকে হারায় ১-০ গোলে। ফলে বাংলাদেশের হেড টু হেড পয়েন্ট ব্যবধান দাঁড়ায় -২ এ। আজ যদি ভারত এক গোলেও জেতে, সেক্ষেত্রে হেড টু হেডে ভারতের গোল ব্যবধান দাঁড়াবে ০-তে, আর রাশিয়া +২ এ। তাতেও রাশিয়াই হবে চ্যাম্পিয়ন। ভারতের জয়ের ব্যবধান ২ গোলের হলে ভারত আর রাশিয়া দুই দলই +১ এ গিয়ে দাঁড়াবে, সেক্ষেত্রে -২ এ থাকা বাংলাদেশ চলে যাবে সমীকরণের বাইরে।

রাশিয়ার কাছে সেই এক হারই কার্যত শেষ করে দিয়েছে বাংলাদেশের শিরোপার আশা, এমনটা এখন বলাই যাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা