খেলাধুলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২২ ১৫:২৬ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৯:১১ পিএম
গতকাল এশিয়া কাপে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের ১৯তম ওভারে ফরীদ আহমেদের বাউন্সারে যখন নাকাল হলেন আসিফ আলি, তখন প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুজন।
এই ঘটনায় সাবেক আফগানিস্তান অধিনায়ক গুলবাদিন নাইব অবিলম্বে আসিফ আলিকে এশিয়া কাপ থেকে নিষিদ্ধের দাবি করেছেন।
গুলবাদিন টুইটারে আইসিসি ও এসিসিকে ট্যাগ করে একটি টুইট করেন, এটি আসিফ আলির চরম পর্যায়ের মূর্খতা। টুর্নামেন্টের বাকি অংশ থেকে তাকে নিষিদ্ধ করা উচিত। যেকোনো বোলারের উদযাপন করার অধিকার আছে, তবে এমন শারীরিক আচরণ মেনে নেওয়ার মতো না।
আউট হওয়ার আগের বলেই ছক্কা হাঁকিয়েছিলেন আসিফ। ম্যাচ প্রায় নাগালে চলে আসে এতে। আসিফকে আউট করে তাই একটু বেশিই আক্রমণাত্মক উদযাপন করে ফেলেন ফরীদ। করছিলেন স্লেজিংও। এগিয়ে এসে কিছু একটা বলছিলেন, তখনই মেজাজ হারান আসিফ।
কয়েকটি ধাক্কা দেন ফরীদকে। ব্যাট তুলে মারার ভঙ্গিও করেন।
এদিকে ম্যাচ শেষে এই ঘটনার ঝাল মিটিয়েছেন আফগান সমর্থকরা। রশিদ খানদের হার নিশ্চিত হতেই স্টেডিয়ামের মধ্যে আফগান সমর্থকদের পাকিস্তানি সমর্থকদের ওপর হামলা করতে দেখা যায়। স্টেডিয়ামের চেয়ার পর্যন্ত উপড়ে ফেলেছে আক্রমণাত্মক সেসব ভক্ত। স্টেডিয়াম প্রাঙ্গণের বাইরেও দুই দেশের সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে।
প্রবা/আরএম/এমজে