× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোল উৎসবের রাতে রোনালদোর জোড়া গোল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ মার্চ ২০২৩ ০৪:৫৫ এএম

আপডেট : ২৭ মার্চ ২০২৩ ১০:৫৬ এএম

গোল উৎসবের রাতে রোনালদোর জোড়া গোল

লিচেনস্টাইনের বিপক্ষে রেকর্ড গড়া রাতে ক্রিশ্চিয়ানো রোনালদো পেয়েছিলেন দুবার জালের দেখা। ইউরো বাছাইয়ের দ্বিতীয় ম্যাচেও ৩৮ বর্ষী তারকা পেলেন জোড়া গোল। ফিফা র‌্যাঙ্কিংয়ের নিচের দিকে থাকা লুক্সেমবার্গের বিপক্ষে গোল উৎসবে মাতা পর্তুগালও তুলেছে বড় জয়।

লুক্সেমবার্গের জাতীয় স্টেডিয়ামে রবিবার রাতে ৬-০ গোলে জিতেছে রবের্তো মার্তিনেজের দল। ‘জে’ গ্রুপের ম্যাচটিতে পর্তুগালের হয়ে বাকি চারবার জাল খুঁজে নেন জোয়াও ফেলিক্স, বের্নার্দো সিলভা, ওতাভিও ও রাফায়েল লিয়াও।

প্রতিপক্ষের মাঠে বল দখল, গোলে শট থেকে আক্রমণ—সব বিভাগে দাপট দেখান মার্তিনেজের শিষ্যরা। ৫৬ শতাংশ বল পায়ে রেখে ১০টি শটের ৭টি রাখে লক্ষ্যে। বিপরীতে ৩টির মাঝে ১টি শট গোলমুখে রাখে লুক্সেমবার্গ।

পর্তুগাল এদিন প্রথম মিনিট থেকেই আক্রমণে ওঠে। ফল আসতেও সময় লাগেনি। খেলার নবম মিনিটে নুনু মেন্ডিসের পাস ধরে বল জালে জড়ান রোনালদো। ১৫ মিনিটে জোয়াও ফেলিক্সের দুর্দান্ত হেডে ব্যবধান ২-০ করে পর্তুগাল।

৩ মিনিট পর অবশ্য স্কোরশিটে নাম লেখান সিলভা। জোয়াও পালিনহার ক্রস থেকে হেডে বল জালে জড়ান। ১৮ মিনিটেই তিনবার জালে বল পাঠানো পর্তুগাল আভাস দেয় গোল উৎসবের। ৩১ মিনিটে ব্রুনোর সাহায্যে জোড়া গোল করেন রোনালদো।

বিরতির পর যদিও শুরুর দাপট ধরে রাখতে পারেনি। ৭৭ মিনিটে ওতাভিও গোল করে ব্যবধান বাড়ান। ৮৫ মিনিটে পেনাল্টি মিসের ৪ মিনিট পর স্কোরলাইন ৬-০ করেন রাফায়েল লিও। শেষ পর্যন্ত রোনালদোর জোড়া গোলে বিশাল জয় নিয়েই মাঠ ছাড়েন মার্তিনেজের শিষ্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা