× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিছিয়ে পড়েও জিম্বাবুয়ের সিরিজ জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ মার্চ ২০২৩ ১৯:৪৩ পিএম

আপডেট : ২৬ মার্চ ২০২৩ ১৯:৫০ পিএম

পিছিয়ে পড়েও জিম্বাবুয়ের সিরিজ জয়

হার দিয়ে শুরু হয়েছিল সিরিজ। তিন ম্যাচের ওয়ানডের ট্রফি অবশ্য নেদারল্যান্ডসকে জিততে দেয়নি জিম্বাবুয়ে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক দল। শনিবার (২৫ মার্চ) সিরিজ নির্ধারণী ম্যাচে সফরকারী ডাচদের দিয়েছে ৭ উইকেটের বড় হার। 

সিরিজের প্রথম ম্যাচে খুব কাছে গিয়েও হেরেছিল রোডেশিয়ান দল। ২৪৯ রানের জবাবে শেষ ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে জয় তোলে ডাচরা। 

আরও পড়ুন: জুলাইয়ে আসছে পেনাল্টি নিয়মে বদল

দ্বিতীয় ম্যাচে সিরিজে সমতায় ফেরে জিম্বাবুয়ে। ২৭১ রানের লক্ষ্য ছুড়ে ডাচদের থামিয়ে দেয় ২৭০ রানে। শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানে জয় পায় রাজা-আরভিনরা। সিরিজ বাঁচানোর ম্যাচে অবশ্য ততটা লড়াই জমেনি। শনিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথমে ব্যাট করে ২৩১ রান তোলে নেদারল্যান্ডস। জবাবে ৫০ বল ও ৭ উইকেট হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে জিম্বাবুয়ে।

তিন ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন জিম্বাবুয়ের শেন উইলিয়ামস। তৃতীয় ওয়ানডেতে ৪৩ রান ও ৩ উইকেটের অবদানে তার হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা