× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মরক্কো ম্যাচে সমস্যা ছিল রেফারি: ক্যাসেমিরো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ মার্চ ২০২৩ ১৪:০২ পিএম

আপডেট : ২৬ মার্চ ২০২৩ ১৪:০২ পিএম

মরক্কো ম্যাচে সমস্যা ছিল রেফারি: ক্যাসেমিরো

মাঠের ফুটবলে সময়টা ভালো কাটছে না ব্রাজিলের। কাতার বিশ্বকাপের দুঃসহ স্মৃতি ভুলে নতুন শুরুটা জয়ে রাঙানো হয়নি রেকর্ড পাঁচবারের বিশ্বকাপজয়ীদের। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নিজেদের মাঠে ব্রাজিলকে চমকে দিয়েছে কাতার বিশ্বকাপে চমক দেওয়া মরক্কো। গ্র্যান্ড স্টাডে ডে টেঙ্গার স্টেডিয়ামে স্বাগতিকরা ২-১ গোলে হারিয়েছে ক্যাসেমিরোদের।

আরও পড়ুন: ব্রাজিলকে হারিয়ে মরক্কোর ইতিহাস

ম্যাচে প্রতিপক্ষ দারুণ ফুটবল খেলেছে এটা মানলেও রেফারিংয়ে সমস্যা দেখছেন ক্যাসেমিরো। এ বিষয়ে অভিযোগ না জানালেও রেফারিং যে বড় সমস্যা ছিল সেটিই ম্যাচ শেষে বলেন তিনি। বলেন, ‘দুর্দান্ত এক দলের বিপক্ষে খেলেছি আমরা। যারা নিজেদের পরিকল্পনা সম্পর্কে ভালো ধারণা রাখে। তাদের খেলোয়াড়েরা দীর্ঘ সময় ধরে শীর্ষ স্তরের ফুটবল খেলে আসছে।’

প্রীতি ম্যাচ হলেও মাঠে উত্তাপ ছড়িয়েছে বেশ। দুই দলের ফুটবলারদেরই দেখা গেছে বাক-বিতণ্ডায় জড়াতে। রেফারির সঙ্গেও তর্কে জড়িয়েছেন ব্রাজিলের ফুটবলাররা। ম্যাচ শেষে রেফারিং নিয়ে অভিযোগের সুর ছিল ক্যাসেমিরো- রদ্রিগোর কণ্ঠে।

ম্যাচ শেষে ব্রাজিল অধিনায়ক ক্যাসেমিরো বলেন, ‘সবার প্রতি সম্মান রেখেই বলছি, ব্রাজিল কখনো এ বিষয়ে অভিযোগ করে না, এরপরও ম্যাচে সবচেয়ে বড় সমস্যার ছিল রেফারি।’

ক্যাসেমিরোর সঙ্গে কণ্ঠ মিলেয়ে রদ্রিগো বলেন, ‘আমি রেফারি নিয়ে কথা বলতে পছন্দ করি না। তবে রেফারিং খুব ঝামেলাপূর্ণ ছিল। রেফারি ম্যাচের গতি নষ্ট করেছে। আমি কোনো অজুহাত দিচ্ছি না। আমরা নিজেদের দায়ও নিচ্ছি।’

ক্যাসেমিরো আরও বলেন, ‘আমরা নতুন কোচ এবং নতুন খেলোয়াড়দের নিয়ে সর্বোচ্চ চেষ্টা করছি। নতুন একটা ধরন তৈরির চেষ্টা করছি। তবে এটা সত্যি যে, আপনি যখন ব্রাজিল দলের কথা বলবেন, তখন আপনাকে অবশ্য জয়ের চিন্তাই করতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা