খেলাধুলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২২ ২০:৩৬ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৯:১১ পিএম
অল্প সময়ের ব্যবধানে ২ উইকেট হারিয়েছে আফগানিস্তান। উদ্বোধনী জুটি ভাঙেন হারিস রউফ। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল আফগানিস্তানের দুই ওপেনার হজরতুল্লাহ জাজাই ও রহমানুল্লাহ গুরবাজ।
কিন্তু চতুর্থ ওভারের পঞ্চম বলে হারিস রউফ ক্রস ব্যাট খেলতে গিয়ে বোল্ড হয়ে যান। এরপর মোহাম্মদ হাসনাইনের করা পঞ্চম ওভারের পঞ্চম বলে আউট হন জাজাই।
গুরবাজ ১৭ ও জাজাই ২১ রান করে ফেরেন। এর মধ্য দিয়ে আফগানিস্তানের উদ্বোধনী জুটি সাজঘরে ফিরল।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ৭ দশমিক ১ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৩ রান।