× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারিকের গোলে সিশেলসকে হারাল বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ১৮:১৬ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৩ ১৯:০০ পিএম

তারিকের গোলে সিশেলসকে হারাল বাংলাদেশ

আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের প্রথম ম্যাচে সিশেলসকে হারিয়েছে বাংলাদেশ। ১-০ ব্যবধানের এই জয়ে একমাত্র গোলটি করেছেন তারিক রায়হান কাজী। 

সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বলের দখলে এগিয়ে ছিল স্বাগতিকরা। তবে সিশেলস গোলরক্ষকের পরীক্ষা অবশ্য নিতে পারেনি। ধারার বিপরীতে সফরকারীরাও সুযোগ তৈরি করেছে। তবে আলোর মুখ দেখেনি সেগুলোও।

বাংলাদেশ তাদের একমাত্র গোলের দেখা পায় ম্যাচের ৪২ মিনিটে। ৩৫ গজ দূর থেকে জামাল ভূঁইয়ার ফ্রি কিক ঠিকঠাক বিপদমুক্ত করতে পারেনি সিশেলস রক্ষণ। সে সুযোগটাই নেন তারিক কাজী। তার হেডার গিয়ে আছড়ে পড়ে সফরকারীদের জালে। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর অভিষেক হয় কিংসলের। তার দীর্ঘ অপেক্ষার অবসান হয় তাতে। বাংলাদেশও আধিপত্য বাড়ায় প্রতিপক্ষ গোলমুখে। যদিও গোলের দেখা আর মেলেনি। তাই ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় হাভিয়ের কাবরেরার দলকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা