প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ১৭:৩৫ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৩ ১৮:০২ পিএম
বাংলাদেশের জার্সি গায়ে চড়ানোর লক্ষ্যে ২০২১ সালে বাংলাদেশের নাগরিকত্ব নিয়েছিলেন এলিটা কিংসলে। এরপর থেকেই শুরু তার অপেক্ষা। প্রাথমিক দলে নাম থাকছিল নিয়মিতই, কিন্তু মিলছিল না জাতীয় দলের জার্সি। তার সেই অপেক্ষা শেষ হয়েছে আজ। অবশেষে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে তার।
সিলেটে আজ সিশেলসের বিপক্ষে প্রীতি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুরুর অর্ধে অবশ্য এলিটাকে মাঠে নামাননি কোচ হাভিয়ের কাবরেরা। তার অপেক্ষার প্রহর ফুরিয়েছে দ্বিতীয়ার্ধে। আমিনুর রহমান সজীবের বদলি হিসেবে তাকে মাঠে নামান কোচ কাবরেরা।
তার আগেই অবশ্য গোলের দেখা পেয়ে গেছে বাংলাদেশ। বিরতির একটু আগে তারিক রায়হান কাজীর একমাত্র গোল এগিয়ে দেয় স্বাগতিকদের।