× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রীতি ম্যাচে নিরপেক্ষ রেফারি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ১৩:২৭ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৩ ১৩:৪৫ পিএম

প্রীতি ম্যাচে নিরপেক্ষ রেফারি

সিলেট জেলা স্টেডিয়ামে সিশেলসের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। বিকাল পৌনে ৪টায় মাঠে নামবে দুদল। তবে প্রথমবারের মতো নিজেদের মাটিতে হওয়া ম্যাচে দেখা যাবে না কোনো বাংলাদেশি রেফারিকে। এখন থেকে ফিফার প্রীতি ম্যাচগুলো পরিচালনা করবেন নিরপেক্ষ রেফারিরা।

আগে ফিফার প্রীতি ম্যাচগুলো স্বাগতিক দেশের রেফারিরাই পরিচালনা করতেন। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এ নিয়মে পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুসারে ম্যাচে নিরপেক্ষ দেশের রেফারি থাকতে হবে। 

আরও পড়ুন : জন্মদিনে ক্যানসার আক্রান্তদের পাশে সাকিব

বাংলাদেশ-সিশেলস দ্বিপক্ষীয় সিরিজের ম্যাচ পরিচালনা করতে এরই মধ্যে ভুটানের চার রেফারি এসেছেন। প্রধান রেফারির পাশাপাশি সাইডলাইনের দুই লাইনসম্যানও থাকবেন দুই ভুটানি। একই দেশ থেকে চতুর্থ রেফারিও এসেছেন। এর আগে ভুটানি রেফারিরা এএফসির এলিটের পরীক্ষার জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের শীর্ষ ম্যাচ বসুন্ধরা কিংস ও আবাহনীর ম্যাচ পরিচালনা করেছেন। তবে ম্যাচ কমিশনারের দায়িত্ব থাকবে বাংলাদেশের সাবেক ফিফা রেফারি ও হেড অব রেফারিজ আজাদ রহমান ও বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের হাতে। ফিফার নতুন নিয়মে বাংলাদেশের রেফারিরাও দেশের বাইরে ম্যাচ পরিচালনার সুযোগ পাবেন। বাংলাদেশের তিন রেফারি ভারতে ত্রিদেশীয় সিরিজে রেফারিং করছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা