× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাধীনতা দিবসে সাবেক ক্রিকেটারদের প্রদর্শনী ম্যাচ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩ ১১:৩১ এএম

আপডেট : ২৫ মার্চ ২০২৩ ১৪:০৩ পিএম

স্বাধীনতা দিবসে সাবেক ক্রিকেটারদের প্রদর্শনী ম্যাচ

শহীদের প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর স্বাধীনতা দিবসে প্রদর্শনী ম্যাচের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল মহান দিনটিকে সামনে রেখে ১০ ওভারের ক্রিকেট ম্যাচ আয়োজন করেছে বিসিবি। বাংলাদেশ রেড একাদশ ও বাংলাদেশ গ্রিন একাদশের নামে লড়বে সাবেক ক্রিকেটাররা।

মিরপুরের বিসিবির অ্যাকাডেমি মাঠে বসবে সাবেক তারকাদের মিলনমেলার ১০ ওভারের মহারণ। একদিন আগেই আজ দুই দলের সদস্যদের নাম জানিয়ে দিয়েছে বিসিবি। খেলা শুরু হবে সকাল দুপুর আড়াইটায়।

বাংলাদেশ রেড একাদশ:

মেহরাব হোসেন অপি, জাবেদ ওমর বেলিম, তুষার ইমরান, কাজি হাবিবুল বাশার, রাহুল নাইমুর রশিদ, সানোয়ার হোসেন, মোহাম্মদ সেলিম, মোর্শেদ আলী খান, হাসানুজ্জামান ঝরু, এহসানুল হক সেজান, তালহা জুবায়ের, সাইফুদ্দিন আহমেদ বাবু, খান আব্দুর রাজ্জাক, দিপু রায় চৌধুরী এবং মোহাম্মদ আলী।

বাংলাদেশ গ্রিন একাদশ:

আবদুল হান্নান সরকার, শাহরিয়ার নাফিস আহমেদ, আতাহার আলী খান, মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, আনোয়ার হোসেন, খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, রাজিন সালেহ আলম, নাজমুল হোসেন, মিজানুর রহমান বাবুল, ফাহিম মুসতাসির সুমিত, হাসিবুল হোসেন শান্ত এবং এসকে. রবিউল ইসলাম হাসান।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা