× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাগেলসমানকে সরিয়ে টুখেলকে আনছে বায়ার্ন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মার্চ ২০২৩ ১২:৩৮ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৩ ১৪:৩৯ পিএম

নাগেলসমানকে সরিয়ে টুখেলকে আনছে বায়ার্ন

দুজনেই হলেন ছাঁটাই। চেলসি থেকে মৌসুমের শুরুতে টমাস টুখেল, বায়ার্ন মিউনিখের বস জুলিয়ান নাগেলসমানকে ‘বরখাস্ত হওয়ার কথা’ শুনলেন শেষ সময়ে। ইউরোপিয়ান সংবাদমাধ্যমের খবর, হঠাৎ বরখাস্ত হওয়া নাগেলসমানের বদলি টুখেলকে আনতে যাচ্ছে বায়ার্ন।

ইউরোপিয়ান সংবাদমাধ্যম বলছে, কয়েক দিনের মধ্যে টুখেল চুক্তিপত্রে সই করবেন। চুক্তির মেয়াদ হবে ২০২৫ সাল পর্যন্ত।

গত রবিবার লেভারকুসেনের কাছে ২-১ গোলে হারে বায়ার্ন। তাতে ডর্টমুন্ড শীর্ষস্থান দখলে নেয়। নতুন কোচ টুখেলের প্রথম ম্যাচই হবে অগ্নিপরীক্ষা। ১ এপ্রিল তার সাবেক ক্লাব ডর্টমুন্ডের মুখোমুখি হবে বায়ার্ন। ১২ এপ্রিল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ম্যানসিটি।

নাগেলসমানকে বরখাস্তের খবর জানিয়েছেন ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। ২০২১ সালের এপ্রিলে আরবি লাইপজিগ থেকে তাকে আনে বায়ার্ন। হ্যান্সি ফ্লিকের স্থলাভিষিক্ত হয়ে তিনি গত মৌসুমে মিউনিখ ক্লাবকে দশম বুন্দেসলিগা জেতান। এবার হলেন স্যাকড।

২০২১ সালের শুরুতে প্যারিস সেন্ট জার্মেই ছেড়ে মৌসুমের মাঝপথে চেলসির দায়িত্ব নেন টুখেল এবং ব্লুদের জেতান চ্যাম্পিয়নস লিগ। সুসময় শেষে এ মৌসুমের শুরুতে স্ট্যামফোর্ড ব্রিজে তাকে ছাঁটাই করে নিয়োগ দেওয়া হয় গ্রাহাম পটারকে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা