× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোনালদোর রেকর্ডের রাতে পর্তুগালের বড় জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মার্চ ২০২৩ ০৫:২১ এএম

আপডেট : ২৪ মার্চ ২০২৩ ১১:৪৫ এএম

রোনালদোর রেকর্ডের রাতে পর্তুগালের বড় জয়

ইউরোর বাছাই পর্বের ম্যাচ বলে শুধু নয়, ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে লিচেনস্টেইনের বিপক্ষে লড়াইটি অন্য এক রেকর্ডের কারণেও ছিল গুরুত্বপূর্ণ। রেকর্ড ভেঙে নিজের নামে করা রাতটিও রাঙিয়েছেন পর্তুগালের মহাতারকা, জোড়া গোল করেছেন। দলও পেয়েছে পূর্ণ ৩ পয়েন্ট তোলা বড় জয়।

ফের্নান্দো সান্তোসের পর পর্তুগালের কোচ হয়ে দারুণ শুরু পেয়েছে রোনালদোদের নতুন বস রবের্তো মার্তিনেস। লিসবনে ‘জে’ গ্রুপের ম্যাচটি পর্তুগিজরা জিতেছে ৪-০ গোলে। রোনালদোর ২টি ছাড়াও একবার করে জালের দেখা পেয়েছেন জোয়াও কানসেলো ও বের্নান্দো সিলভা।

ইউরোর বাছাইয়ে শুভসূচনা করা পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন রোনালদো। জাতীয় দলের জার্সিতে সব সময়ের সেরা গোলদাতা এদিন ছাপিয়ে গেছেন কুয়েতের বাদের আল মতাওয়াকে। পুরুষ ফুটবলে ১৯৭ ম্যাচ খেলা রোনালদো এখন তালিকার শীর্ষে।

বৃহস্পতিবার ফিফা র‌্যাংকিংয়ের নিচের সারির দল লিচেনস্টেইনের বিপক্ষে কার্যত সব বিভাগে দাপট দেখায় পর্তুগাল। বল দখল, গোলে শট কিংবা আক্রমণ—সব বিভাগে দাপট দেখায় মার্তিনেজের শিষ্যরা। ৮৩ শতাংশ বল দখলে রেখে ৪৬ বার শট নেয় পর্তুগাল—লক্ষ্যে থাকে ১১ বার, গোল আসে চারটিতে।

 

ঘরের মাঠে আট মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন জোয়াও কানসেলো। ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া পর্তুগাল দ্বিতীয়ার্ধে দেয় আরও ৪ গোল। ৪৭ মিনিটে সিলভার পর ৫১ মিনিটে পেনাল্টি থেকে গোল আনেন রোনালদো। জাতীয় দলের জার্সিতে ১২০ নম্বর গোলটি আসে খেলার ৬৩ মিনিটে। জোড়া গোলের রাতে আরেকটি রেকর্ড গড়েছেন সিআর সেভেন—পর্তুগালের জার্সিতে ২০০৪ সালের পর টানা ২০ বছর গোল করেছেন রোনালদো।

মার্তিনেজের দল লিচেনস্টেইনের মাঠে গিয়ে ১৭ নভেম্বর খেলবে পরের লেগ। মার্চের ২৭ তারিখ লুক্সেমবার্গের বিপক্ষে বাছাই পর্বের পরের ম্যাচ খেলবে রোনালদোদের পর্তুগাল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা