× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কার্দাশিয়ানের প্রার্থনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩ ২১:৩৬ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৩ ০১:৫৬ এএম

কার্দাশিয়ানের প্রার্থনা

কদিন আগেই আর্সেনালের ম্যাচে হাজির হয়েছিলেন আমেরিকান মিডিয়া ব্যক্তিত্ব ও অভিনেত্রী কিম কার্দাশিয়ান। এবার তাকে দেখা গেল পিএসজির ম্যাচে। ভক্তদের মনে প্রশ্ন, তবে কি দল পরিবর্তন করলেন কার্দাশিয়ান?

বিষয়টি মোটেও তা নয়, একটি ডকুমেন্টারির ভিডিও শুটের জন্য বিভিন্ন মাঠে খেলা দেখে বেড়াচ্ছেন কার্দাশিয়ান। পরিবারসহ গ্যালারিতে বসে সমর্থনও দিতে দেখা যাচ্ছে তাকে। যদিও এখন পর্যন্ত ডকুমেন্টারির বিষয়টি সামনে আনেননি তিনি। এদিন পিএসজির ম্যাচে হাজির হয়ে নেইমারের সঙ্গে দুই ছেলেকে নিয়ে দেখা করেন কার্দাশিয়ান। সঙ্গে ফরাসি তারকা এমবাপের সঙ্গেও ছবি তোলেন।

আরও পড়ুন : আর্সেনালে কিম কার্দাশিয়ান

পরে বিষয়টি নিয়ে ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘নেইমারের সঙ্গে দেখা করার মাধ্যমে তারা দুজন বিশ্বের সবচেয়ে সৌভাগ্যবান বালকে পরিণত হয়েছে। একই সঙ্গে তারা নেইমারের দ্রুত সুস্থতা কামনা করে।’ তবে মজার বিষয়, আর্সেনাল ও পিএসজিকে সমর্থন দিয়ে মাঠে হাজির হলেও দলকে জেতাতে পারেননি কার্দাশিয়ান।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা