× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাওয়ার প্লেতে আইরিশদের ‘পাওয়ার’ শেষ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩ ১৫:২০ পিএম

আপডেট : ২৩ মার্চ ২০২৩ ১৫:২২ পিএম

পাওয়ার প্লেতে আইরিশদের ‘পাওয়ার’ শেষ

হাসান মাহমুদের পর আয়ারল্যান্ড শিবিরে বল হাতে তাসকিন আহমেদের আঘাত। ২২ রানে তিন উইকেট হারানো আইরিশদের অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নিকে ফিরিয়েছেন তাসকিন। এর আগে তিন উইকেট নিয়ে আইরিশদের ধসিয়ে দেন হাসান মাহমুদ। পাওয়ার প্লে শেষে আইরিশদের সংগ্রহ ৪ উইকেটে ২৭ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৩ মার্চ) তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে আইরিশরা। ইনিংসের ৫ম ওভারে ফেরেন স্টিফেন দোহেনি। ৯ম ওভারে ফেরেন পল স্টার্লিং। দুইজনকেই প্যাভিলিয়নে ফিরিয়েছেন হাসান মাহমুদ। আয়ারল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ২৭ রান।

ইনিংসের ৫ম ওভারে পেসার হাসান মাহমুদের করা বলে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে দেন ওপেনার স্টিফেন দোহেনি। তার ব্যাটে আসে ৮ রান। ৯ম ওভারের প্রথম বলে আরেক ওপেনার পল স্টার্লিং লেগ বিফোরের ফাঁদে পড়েন। তার ব্যাটে আসে ৭ রান। একই ওভারে হ্যারি ট্যাক্টরও লেগ বিফোর আউট হয়ে ফেরেন।

হাসানের পর তাসকিনের বলে আরও একবার বিধ্বস্ত হয় আয়ারল্যান্ড। আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি স্লিপে নাজমুল হোসেন শান্তর কাছে ক্যাচ তুল দিয়ে ফেরেন।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১৮৫ রানের ব্যবধানে হেরেছে। দ্বিতীয় ওয়ানডেতে আইরিশদের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহও ছিল রেকর্ড ৩৪৯। তবে বৃষ্টির কারণে ম্যাচ পন্ড হওয়ায়  ফল আসেনি। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা