× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানুষ চিনেছেন রোনালদো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩ ১১:১৯ এএম

আপডেট : ২৩ মার্চ ২০২৩ ১১:২০ এএম

মানুষ চিনেছেন রোনালদো

ইউরোপের পাঠ চুকিয়ে মধ্যপ্রাচ্যে থিতু হয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য রেকর্ডের মালিক শেষ বেলায় এসে সয়েছেন সমালোচনা। জীবনের বাক বদলে জেনেছেন কে আপন কে পর। এরপর ঘুরে দাঁড়িয়ে যখন ফিরলেন, তখন ফের বাহবা পেয়েছেন। তবে ক্যারিয়ারের দুর্দিনে যেই অভিজ্ঞতা তিনি পেয়েছেন; তা হয়তো পাওয়া হতো না অফ ফর্মে না পরলে। এ নিয়েই কথা বলেছেন রোনালদো।

আরও পড়ুন: ‘ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ভারতে খেললে সাকিবের রান হয়তো ১০-১২ হাজার হতো’

আরও পড়ুন: মুসলমানদের রমজানের শুভেচ্ছা রোনালদোর

দ্বিতীয় মেয়াদে ভালোবাসার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে গেলেও টেন হাগের কারণে থিতু হতে পারেননি। একাদশে সুযোগ মিলছিল না তার। এরপর রেড ডেভিলদের বিদায় বলে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে মন দিয়েছিলেন। সেখানেও একই অবস্থা। জায়গা হারাতে থাকেন পর্তুগালের শুরুর একাদশ থেকে। এ সময়ে সমালোচনাও সয়েছেন তিনি।

ক্যারিয়ারের বাজে সময়ের কথা স্বীকার করে রোনালদো বলেন, ‘কে তোমার পাশে আছে, সেটা দেখার জন্য এমন পরিস্থিতির মধ্য দিয়ে মাঝেমধ্যে যেতে হয়। কঠিন সময়েই বোঝা যায় কে পাশে আছে। বলতে কোনো দ্বিধা নেই, ক্যারিয়ারে খুব কঠিন সময়ের মধ্য দিয়ে গেছি, এ নিয়ে অনুশোচনা নেই।  জীবন চলে যায়, ভালো খারাপ যাই করি, আর এটা আমার অভিযাত্রার একটা অংশ।’

বর্তমানে আল নাসরের হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি। সেখানেও শয়তে হচ্ছে সমালোচনা। তবে তিনি যে সে সবে কান দিচ্ছেন না সেটিও জানিয়েছেন সিআর সেভেন। বলেন, ‘পাহাড়ের ওপরে থাকলে অনেক সময়ে বোঝা যায় না, নিচে কী আছে। আমি এখন আগের চেয়ে বেশি প্রস্তুত, ওই শিক্ষাটা গুরুত্বপূর্ণ ছিল। গত কয়েক মাসে যেমনটা হয়েছে, আমি কখনো এমন কিছুর মধ্যে দিয়ে যাইনি। এটা আমাকে আরও ভালো মানুষ বানিয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা