× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাভ্রাতিলোভার ক্যান্সার জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ১৫:৫০ পিএম

নাভ্রাতিলোভার ক্যান্সার জয়

টেনিস কোর্টে কতশত জয়, কত শিরোপা মার্টিনা নাভ্রাতিলোভার ঝুলিতে। মাঠের খেলায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেই টেনিস তারকা হেরে জেতে বসেছিলেন জীবনযুদ্ধে—মরণব্যাধি ক্যানসার বাসা বেঁধেছিল তার শরীরে। গত বছরের ডিসেম্বরের দিকে মার্টিনার গলা ও স্তনে ক্যানসার ধরা পড়ে। ৬৬-বর্ষী চেক-আমেরিকান তারকা সেই খেলায়ও হার মানেননি, চার মাস যুদ্ধ শেষে ফিরেছেন ক্যানসার জয় করে।

২০০৬ সালে টেনিসকে বিদায় জানানো মার্টিনা পিয়ার্স মরগ্যানের সঙ্গে এক আলোচনায় নিজের সুস্থতার খবর জানান। চেক-আমেরিকান টেনিস তারকা বলেছেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন আমি ক্যানসারমুক্ত। তবে এখনও কিছু ডাক্তারি প্রক্রিয়ার মধ্যে থেকে যেতে হবে। ওরা বলেছে আমাকে রেডিয়েশন দিতে হবে। তবে এটা দীর্ঘ প্রক্রিয়া নয়।’

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল বাদ পড়লেই ব্রাজিলের দায়িত্ব নেবেন আনচেলত্তি!

খেলোয়াড়ি জীবনে টেনিস কোর্টে দাপিয়ে বেড়ানো নাভ্রা জিতেছেন ৫৯টি গ্ল্যান্ড স্ল্যাম শিরোপা। একক শিরোপা আছে আরও ১৮টি। সিঙ্গেলস ও ডাবলসের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হন নাভ্রাতিলোভা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা