× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বলেছেন শোয়েব আকতার

১০০ সেঞ্চুরি করবেন কোহলি, তাকে টপকাবেন বাবর!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ১৪:১৪ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৩ ১৪:২৯ পিএম

১০০ সেঞ্চুরি করবেন কোহলি, তাকে টপকাবেন বাবর!

কদিন আগে ক্যারিয়ারের ৭৫তম সেঞ্চুরির দেখা পেয়েছেন বিরাট কোহলি। কিংবদন্তি শচীন টেন্ডুলকারের শত সেঞ্চুরির রেকর্ড ছুঁয়ে ফেলতে প্রয়োজন আর ২৫টি সেঞ্চুরির। ৩৪ বর্ষী ভারতের সাবেক অধিনায়ক রেকর্ডটি শুধু ভাঙবেন না, সেটিকে নিজের নামে আরও অনেকদূর বাড়িয়ে নেবেন বলে বিশ্বাস শোয়েব আকতারের। পাকিস্তানের সাবেক পেসারের মতে, সেঞ্চুরির রেকর্ডে শচীনকে টপকে যাওয়া কোহলিকে ছাড়িয়ে যাবেন বাবর আজম। অর্থাৎ, ক্রিকেটে তিন শত সেঞ্চুরিয়ানের মাঝে শীর্ষে থাকবেন পাকিস্তানের অধিনায়ক!

ক্রিকেট নিয়ে প্রতিনিয়ত কথা বলা শোয়েবের এমন মন্তব্য মানতে পারেননি নেটিজেনরা। কোহলির রেকর্ড ভাঙার বিষয়টি মানলেও অনেকের ধারণা শচীনের রেকর্ড ভাঙতে যাওয়া বাবরের সাধ্য নেই, শোয়েবের মন্তব্যটিকে নেহাত উদ্ভট বলেও চালাচ্ছেন তারা। ২৮ বর্ষী বাবর এখনও পর্যন্ত সবমিলিয়ে করেছেন ২৮ সেঞ্চুরি, শত সেঞ্চুরি অনেকদূর। কোহলি সেখানে শচীনের রেকর্ড ভেঙে দিতে পেছনে আছে ২৫ সেঞ্চুরির। ভারতের সাবেক ব্যাটার শচীনের ঝুলিতে আছে ১০০ সেঞ্চুরি।

তার বয়স ৩৪ বছর না? নির্বিঘ্নে সে আরও ৬ থেকে ৮ বছর খেলতে পারবে। যদি সে আরও ৩০-৫০টি টেস্ট খেলতে পারে, ২৫ সেঞ্চুরি করা তার জন্য খুব একটা কঠিন হবে না

যেকোনো দুটি ফরম্যাটে মনোযোগ দিয়ে কোহলি যদি ক্রিকেট চালিয়ে যান তাহলে কোহলি রেকর্ডটি ভাঙতে পারবেন বলে মনে করেন শোয়েব, ‘ক্রিকেটারের জায়গা থেকে বললে, কোহলিকে বলব শুধু টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে ফোকাস করতে। টি-টোয়েন্টি ক্রিকেট অনেক শক্তি খরচ করে দেয়।’ স্পোর্টস তাককে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘কোহলি খুব চটপটে, টি-টোয়েন্টিতেও ভালো করতে চায়। কিন্তু এই বয়সে এসে তার শরীর রক্ষা করতে হবে। তার বয়স ৩৪ বছর না? নির্বিঘ্নে সে আরও ৬ থেকে ৮ বছর খেলতে পারবে। যদি সে আরও ৩০-৫০টি টেস্ট খেলতে পারে, আমি নিশ্চিত ২৫ সেঞ্চুরি করা তার জন্য খুব একটা কঠিন হবে না।’

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল বাদ পড়লেই ব্রাজিলের দায়িত্ব নেবেন আনচেলত্তি!

শোয়েবের এ পর্যন্ত বক্তব্য প্রশংসা কুড়িয়েছে। কিন্তু স্বদেশি অধিনায়কের কথা আসতেই অযোক্তিক দাবি করে বসেন। পাকিস্তানের তারকার মতে, শচীন বা কোহলির সেঞ্চুরির সংখ্যা ছাড়িয়ে যাবেন বাবর, ‘আজম তার টি-টোয়েন্টি স্ট্রাইক রেট নিয়ে কাজ করছেন এবং ক্যারিয়ারের শেষ নাগাদ তিনি বিরাট কোহলির চেয়ে বেশি সেঞ্চুরি করবেন।’ এমন বক্তব নিয়েই ভক্ত-সমর্থকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা