× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপের ফাইনাল হবে আহমেদাবাদে, শুরু ৫ অক্টোবর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ১১:২৪ এএম

আপডেট : ২২ মার্চ ২০২৩ ১৩:২৬ পিএম

বিশ্বকাপের ফাইনাল হবে আহমেদাবাদে, শুরু ৫ অক্টোবর

ভারতে এক দিনের ক্রিকেট বিশ্বকাপের দামামা বেজে উঠতে পারে ৫ অক্টোবর। ফাইনাল হতে পারে ১৯ নভেম্বর। শিরোপার মঞ্চ প্রস্তুত থাকবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। এমন তথ্য জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো।

প্রতিবেদনে জানানো হয়, বিশ্বকাপের ৪৮টি ম্যাচের জন্য প্রাথমিকভাবে কলকাতা, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধরমশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, লখনৌ, ইন্দোর, রাজকোট ও মুম্বাইকে বেছে নেওয়া হয়েছে। ৪৬ দিনে যে মোচ ৪৮টি ম্যাচ আছে, সেগুলোর মধ্যে শুধু ফাইনালের ভেন্যু চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

সাধারণত বিশ্বকাপ শুরুর এক বছর আগেই সূচি ঘোষণা করে আইসিসি। কিন্তু এবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সে কাজটা করতে পারেনি, তার পেছনে রয়েছে মূলত দুটি কারণ—বিশ্বকাপের জন্য করছাড় ও পাকিস্তান দলের ভিসায় অনুমোদন। দুটি বিষয়ে ভারত সরকারের চূড়ান্ত ছাড়পত্রের অপেক্ষা করছে বিসিসিআই। তবে গত সপ্তাহে আইসিসির ত্রৈমাসিক বৈঠকে বিসিসিআই নাকি আশ্বস্ত করেছে পাকিস্তান ক্রিকেট দলের সদস্যদের ভিসায় অনুমোদন প্রদান করবে ভারত সরকার। আর করছাড়ের ক্ষেত্রে ভারত সরকারের কী অবস্থান, তা নিয়ে শিগগিরই আইসিসিকে জানাবে বিসিসিআই।

আরও পড়ুন : বিশ্বকাপ ট্রফিতেও চোখ তুহিনের

ক্রিকইনফো জানিয়েছে, বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের জন্য কোনো ভেন্যু এখনও নির্ধারিত হয়নি। ফাইনাল বাদে গ্রুপ পর্ব কিংবা অন্য ম্যাচগুলোর ভেন্যুও দিতে পারেনি আয়োজক দেশ। ভারতের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় বর্ষা বিদায় নেওয়ার কারণে বিশ্বকাপের ভেন্যু নির্ধারণের ক্ষেত্রে এত সময় লাগছে বিসিসিআইয়ের। শেষবার যখন ২০১১ সালে ভারতে ৫০ ওভারের বিশ্বকাপ হয়েছিল, সেটা ২ এপ্রিলই শেষ হয়েছিল। ফলে বৃষ্টিবাদলের তেমন ঝামেলায় পড়েনি বিসিসিআই কিংবা আইসিসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা