× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসিদের অদ্ভুত 'পুরস্কার' মাকড়সা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ০১:১৭ এএম

আপডেট : ২২ মার্চ ২০২৩ ০১:৩৮ এএম

মেসিদের অদ্ভুত 'পুরস্কার' মাকড়সা

কাতারের লুসাইল স্টেডিয়ামে শিরোপার স্বপ্ন পূরণ হয়েছে আর্জেন্টিনার। ৩৬ বছর পর দলকে শিরোপা এনে দিয়ে কেবিনের সবশেষ জায়গাটিও পূর্ণ করেছেন লিওনেল মেসি। সেই জয়ের জন্য অদ্ভুত পুরস্কার পেলেন মেসি অ্যান্ড কোং। শুনতে অবাক লাগলেও বিশ্বকাপজয়ী আলবিসেলেস্তেদের পুরস্কার দেওয়া হয়েছে মাকড়সা।

আর্জেন্টিনার বিভিন্ন অঞ্চলে সম্প্রতি সাতটি নতুন প্রজাতির মাকড়সার সন্ধান পেয়েছে আর্জেন্টাইন সালটিসিডে ইনভেস্টিগেটিভ গ্রুপ। এর মধ্যে একটির নামকরণ করা হয়েছে ‘আকেলা স্কালোনেতা’, মেসিদের জাতীয় দলকে আর্জেন্টিনার ফুটবলভক্তরা এই নামে ডেকে থাকেন।

আরও পড়ুন : গ্রিল খেতে গিয়ে ভক্তদের পাগলামির কবলে মেসি

জুলিয়ান বাইগোরিয়া নামের এক বিজ্ঞানী চমকপ্রদ তথ্য জানিয়েছেন, মেসিদের বিশ্বজয় অনেকটাই অপ্রত্যাশিত। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে যাওয়ার পর কেউ ভাবতেও পারেননি যে আর্জেন্টিনা বিশ্বকাপ উঁচিয়ে ধরবে। ঠিক তেমনিই এই নতুন প্রজাতির মাকড়সার খোঁজ পাওয়াও ছিল অপ্রত্যাশিত।

মাসকয়েক আগেও এই মাকড়সার কোনো খোঁজ ছিল না। জুলিয়ানের মতে, মাকড়সাটির মধ্যে এমন কোনো বিশেষত্ব তারা খুঁজে পাননি, যার ভিত্তিতে নামকরণ করা যেত। তবে মেসিরা যে সপ্তাহে বিশ্বকাপ জেতেন, সেই সপ্তাহেই এই নয়া প্রজাতির সন্ধান মিলেছে। সে কারণেই এই নামকরণ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা