× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের পতাকায় আফ্রিদির স্বাক্ষর

আফ্রিদির স্বাক্ষরকাণ্ডে ফুঁসছেন সমর্থকরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ০০:৫৮ এএম

আপডেট : ২২ মার্চ ২০২৩ ০১:০৩ এএম

আফ্রিদির স্বাক্ষরকাণ্ডে ফুঁসছেন সমর্থকরা

শহিদ আফ্রিদি এবং বিতর্ক যেন হাত ধরাধরি করে চলে। কখনও মানবিক হয়ে আলোচনায় এসে এক পক্ষের চক্ষুশূল হন পাকিস্তানের সাবেক ক্রিকেটার, কখনও আবার বিতর্কিত মন্তব্য করে শিকার হন প্রচণ্ড সমালোচনার। ক্রিকেট ছাড়ার আগে কিংবা পরে- সংবাদের শিরোনামে সরব উপস্থিতি ৪৬-বর্ষী আফ্রিদির।

কাতারে লিজেন্ডস লিগ ক্রিকেটে শিরোপা জেতার পর আবারও আলোচনার জন্ম দিয়েছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার। এশিয়া লায়ন্স দলের নেতা স্বাক্ষর করেছেন ভারতের পতাকার ওপর। ভারতীয় সমর্থকদের এক অংশ বিষয়টি সম্মানের চোখে দেখলেও পাকিস্তানের সমর্থকরা বিষয়টি মানতে পারছেন না। ভারতের সমর্থকের দেশের পতাকায় অটোগ্রাফ নেওয়ার বিষয়টিতে ক্ষোভ ঝেড়েছেন ভারতের সমর্থকরাও।

আরও পড়ুন : শ্বশুরের পরামর্শে সফল জামাই

রাজনীতি ও ক্রীড়াঙ্গন দুটি সম্পূর্ণ ভিন্ন ক্ষেত্র হলেও হরহামেশাই মাঠে হাজির হয়ে যায় দেশীয় দ্বৈরথ। সেটা পাকিস্তান-ভারত প্রসঙ্গ হলে বাড়তি আমেজ চড়ে, মাঠের বাইরেও চলে তুমুল আলোচনা। ভালোবাসা কিংবা বন্ধুত্ব ছাপিয়ে হিংসা ও বিদ্বেষও ছড়ায়। তেমনি দুটি দিকই দেখছে আফ্রিদির ভারতের পতাকায় স্বাক্ষরকাণ্ড!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা