× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজয়ের ‘বিশেষ’ সুবিধা কোন নিয়মে?

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২৩ ১৭:৪৮ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৩ ১৭:৫১ পিএম

বিজয়ের ‘বিশেষ’ সুবিধা কোন নিয়মে?

রবিবার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের একাদশে ছিলেন এনামুল হক বিজয়। টস হেরে আগে ব্যাটিংয়ে নামা শাইনপুকুরের ইনিংসের প্রায় পুরোটা সময় ফিল্ডিংয়ে তার দেখা নেই। বদলি হিসেবে মাঠে ফিল্ডিং করেছেন রিশাদ হোসেন। শাইনপুকুরের ইনিংস চলাকালে মোটর সাইকেলের হেলমেট পরা অবস্থায় দৌড়ে মাঠে ঢুকে পোশাক পরিবর্তন করেন। শাইনপুকুরের ইনিংসের ৩০ ওভারের সময় মাঠে ঢোকেন বিজয়।

শুধু তাই নয়, দেরিতে ফিল্ডিংয়ে নামা বিজয় আবার ওপেনিংয়েও নেমেছেন। তবে আইসিসির নিয়ম বলে ওপেনিংয়ে মাঠে নামার কোনো সুযোগ নেই বিজয়ের। নিয়মের মারপ্যাঁচ নেই, প্রতিপক্ষের কোনো অভিযোগ নেই। ব্যাট হাতে নেমে বিজয় খেললেন ৫৪ রানের ইনিংস।

কেন বিজয় দেরি করলেন সেটা সবারই জানা। বিশ্ববিদ্যালয়ে স্নাতক শেষ করে সমাবর্তন নিতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে সরাসরি মাঠে এসে খেলতে নামেন। সমাবর্তনের তারিখটা আগে জানা থাকলেও আবাহনী থেকে ছুটি নেননি। বরং একাদশে ছিলেন। মাঠে নেমেছেন দেরিতে।

এভাবে তার মাঠে নামা কি আইনসিদ্ধ ছিল? এমন প্রশ্নটাই ছিল ম্যাচ রেফারি আখতার আহমেদ শিপারের কাছে। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেছেন, ‘দুই দলই বিজয়ের বিষয়ে তার কাছে বলেছে। প্রতিপক্ষের কোনো অভিযোগ ছিল না। তাই কোনো সমস্যা হয়নি।’

আরও পড়ুন : ছয় হাজার রানের ক্লাবে বিজয়, মুগ্ধর বোলিং মুগ্ধতা

তিনি আরও যোগ করেন, ‘শিক্ষাজীবনে সমাবর্তনটা একবারই আসে। বিশেষ কারণে সে সুযোগটা পেতেই পারে। আইসিসির ২৪.২ ধারায় বলা আছে, বিশেষ কাজে আটকে গেলেও মাঠে নামার সুযোগ পাবেন ব্যাটাররা।’

বিজয়ের এই ‘বিশেষ’ কাজটা যে হুট করে আসেনি সেটা নিশ্চিত করেই বলা যায়। ছুটি চাইলেও হয়তো পেতেন। তবুও দুই জায়গায় উপস্থিত হয়েছেন বিজয়। নিয়েছেন সুবিধা। ম্যাচে প্রতিপক্ষ শাইনপুকুরের অভিযোগ না জানানোর কারণ সম্ভবত ‘একটাই’। দলের মালিক যে একই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা