× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাইনাল শেষে যার হাতে যে পুরস্কার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২৩ ১৫:২৯ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৩ ১৫:৩৫ পিএম

ফাইনাল শেষে যার হাতে যে পুরস্কার

লড়াই হলো হাড্ডাহাড্ডি। শুরুতে পিছিয়ে পড়া বাংলাদেশ বিরতির আগে বাড়িয়ে নিল ব্যবধান। চাইনিজ তাইপের বিপক্ষে বাকি সময়ে দাপট দেখাল তুহিন-মিজানুররা। শেষ পর্যন্ত বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে হ্যাটট্রিক শিরোপা জয়ের উচ্ছ্বাসে মাতে লাল-সবুজের দল। স্বাগতিকদের কাছে ৪২-২৮ পয়েন্টে শিরোপা খুইয়েছে চাইনিজ তাইপে।

আরও পড়ুন: বঙ্গবন্ধু কাবাডিতে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ

তৃতীয়বারের মতো কাবাডিতে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে পতাকা হাতে মাঠ প্রদক্ষিণ করেন তুহিনরা। পুরো আসরের মতো পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও ছিল বাংলাদেশের দাপট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল-এমপি। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বিশ্ব কাবাডি ফেডারেশনের সভাপতি সত্যশিভম মুনিস্বামী, এশিয়ান কাবাডি ফেডারেশনের সভাপতি মোহাম্মদ সারোয়ার ও অন্যান্যরা।

কাবাডিতে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে পতাকা হাতে মাঠ প্রদক্ষিণ করেন তুহিনরা

যারা পেলেন যে পুরস্কার:

চ্যাম্পিয়ন: বাংলাদেশ

রানার্সআপ: চাইনিজ তাইপে

তৃতীয় স্থান: ইরাক ও থাইল্যান্ড (যুগ্মভাবে)

ম্যান অব দ্য ফাইনাল: তুহিন তরফদার (বাংলাদেশ—১০ হাজার টাকা)

সেরা ক্যাচার: তুহিন তরফদার (বাংলাদেশ—১০ হাজার টাকা)

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়: মিজানুর রহমান (বাংলাদেশ—১৫ হাজার টাকা)

সেরা রেইডার: মিজানুর রহমান (বাংলাদেশ—১৫ হাজার টাকা)

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা