× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেকর্ড গড়ে বাবর আজম পাচ্ছেন রাষ্ট্রীয় সম্মাননা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মার্চ ২০২৩ ১১:৫২ এএম

আপডেট : ২১ মার্চ ২০২৩ ১২:১৩ পিএম

রেকর্ড গড়ে বাবর আজম পাচ্ছেন রাষ্ট্রীয় সম্মাননা

সময়টা বেশ ভালোই কাটছে বাবর আজমের। ব্যাট হাতে রান ও অধিনায়কত্বে পাকিস্তানকে এনে দিচ্ছেন সাফল্য। তার সময়টা আরও মধুর হচ্ছে আগামী ২৩ মার্চ। পাকিস্তান দিবসে তার হাতে তুলে দেওয়া হবে দেশটির তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পদক সিতারা-ই-ইমতিয়াজ। সবচেয়ে কমবয়সী ক্রিকেটার হিসেবে এই পুরস্কার পাচ্ছেন বাবর।

মাত্র ২৮ বছর বয়সে সিতারা-ই-ইমতিয়াজ পুরস্কার পাচ্ছেন বাবর। এর আগে রেকর্ডটি নিজের করেছিলেন বাবরের অধিনায়কত্বের পূর্বসূরি সরফরাজ আহমেদ। রাষ্ট্রীয় সম্মাননা নেওয়ার জন্য জাতীয় দল থেকে ছুটি নিয়েছেন বাবর আজম। আগামী ২৪ মার্চ থেকে শুরু হওয়া আফগানিস্তান সিরিজে খেলবেন না।

বাবর আজম ও সরফরাজ ছাড়া মাত্র তিন ক্রিকেটার অধিনায়ক থাকাকালীন সিতারা-ই-ইমতিয়াজ পুরস্কার পেয়েছেন। তারা হলেন ইউনুস খান, মিসবাহ উল হক ও শহীদ।

এই পাঁচ ক্রিকেটার ছাড়া পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পেয়েছেন  মোহাম্মদ ইউসুফ, সাঈদ আজমল, জাভেদ মিয়াঁদাদ ও ইনজামাম উল হক।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা