× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুড়ো তরুণ ইব্রাহিমোভিচ!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মার্চ ২০২৩ ২০:৪০ পিএম

বুড়ো তরুণ ইব্রাহিমোভিচ!

কে বলবে ৪১-এ পা দিয়েছেন ইব্রাহিমোভিচ। মাঠে তার বল নিয়ে ছোটা দেখলে অন্তত সে কথা বলার উপায় নেই। এ বয়সে সবাই যেখানে বুটজোড়া তুলে রাখেন, সেখানে তিনি ছুটছেন ক্ষিপ্রগতিতে। শুধু যে ছুটছেন সেটি নয়, গড়ছেন রেকর্ডও। গতকালই উদিনেসের বিপক্ষে এসি মিলানের হয়ে গোল করে ইতালিয়ান লিগ সিরি আ-তে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ গোলদাতা হয়েছেন তিনি।

এদিন তরুণ ইব্রার গোলে সমতায় ফেরে মিলান। পরে অবশ্য আরও দুটি গোল হজম করে ৩-১ গোলে হারতে হয়েছে তার দলকে। তবে তার আগেই রেকর্ড বইয়ের পাতায় নাম লিখিয়েছেন সুইডিশ স্ট্রাইকার। গোলটি করার সময় ইব্রার বয়স ছিল ৪১ বছর ১৬৬ দিন। এর আগে রেকর্ডটি ছিল এসি মিলানেরই সাবেক ইতালিয়ান ডিফেন্ডার আলেসান্দ্রো কোস্তাকুর্তার। ২০০৭ সালের মে মাসে কোস্তাকুর্তা সিরি আ-তে গোল করেছিলেন ৪১ বছর ২৫ দিনে।

কোস্তাকুর্তার আগে রেকর্ডটি ছিল জুভেন্তাসের সাবেক স্ট্রাইকার সিলভিও পিওলার। সিরি আ-তে তিনি ৪০ বছর ১৩১ দিনে গোল করেছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা