× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিয়ালকে হারিয়ে শীর্ষে ১২ পয়েন্ট এগোল বার্সা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মার্চ ২০২৩ ০৪:৪৬ এএম

আপডেট : ২০ মার্চ ২০২৩ ১১:২৭ এএম

রিয়ালকে হারিয়ে শীর্ষে ১২ পয়েন্ট এগোল বার্সা

ন্যু ক্যাম্পের এল ক্লাসিকোটি বার্সেলোনার জন্য ছিল এগিয়ে যাওয়ার। রিয়াল মাদ্রিদের চাপ ছিল খানিকটা বেশি—আগের ক্লাসিকোয় হারের বদলা, বার্সার মাঠে জয়খরা কাটানো এবং লিগ শিরোপা ধরে রাখার মিশন। চাপ সামলে উঠতে পারেননি কার্লো আনচেলত্তির শিষ্যরা, উল্টো শেষ সময়ের গোলে খুইয়েছেন পুরো ৩ পয়েন্ট, টেবিলে বার্সাও শীর্ষে এগিয়ে গেছে ১২ পয়েন্টের ব্যবধানে।

রবিবার রাতে লা লিগার ম্যাচে ২-১ গোলে জিতেছে জাভি হার্নান্দেজের দল। চলতি মৌসুমে এ নিয়ে ঘরের মাঠে ১৩টি ম্যাচ অপরাজিত থাকল কাতালানদের ক্লাব। কোপা দেল রের প্রথম লেগে রিয়ালকে হারানোর কদিনের মাঝে আরেকটি ক্লাসিকো জিতল বার্সা, ন্যু ক্যাম্পে জাভির অধীনে এটি কাতালানদের প্রথম এল ক্লাসিকো জয়।

শিরোপার মিশন কিংবা ধরে রাখার মিশনের ক্লাসিকোয় দাপট দেখিয়েছে বার্সা৷ বল দখল, গোলে শট বা আক্রমণ—সব বিভাগে রিয়ালকে হারিয়েছেন জাভির শিষ্যরা। ৫৪ শতাংশ বল পায়ে রেখে ১৩টি শট নিয়েছে বার্সা, লক্ষ্যে ছিল সাতটি। বিপরীতে রিয়াল সাত শটের তিনটি রাখতে পারে গোলমুখে।

খেলার নবম মিনিটে রোনাল্ড আরাউজোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় রিয়াল। বাকিটা সময়ে দাপট দেখিয়েছে বার্সা। বিরতিতে যাওয়ার আগে সার্জিও রবের্তোর গোলে দল দিয়েছে শোধ৷

বিরতির পর আক্রমণের পসরা সাজিয়ে বসা দলকে শেষ সময়ে লিড এনে দেন ফ্রাঙ্কি ক্যাসি। ৭৭ মিনিটে আরেক স্কোরার রবের্তোর বদলি নেমে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দলকে এনে দেন জয়সূচক গোল। রিয়াল অবশ্য আরেকবার জালের দেখা পেয়েছিল, কিন্তু বদলি নামা অ্যাসেনসিওর গোল আটকে যায় অফসাইডের গেরোতে।

মাদ্রিদের সামনে সুযোগ ছিল ব্যবধান কমিয়ে শিরোপা লড়াই জমিয়ে তোলার। পারেনি তারা, উল্টো পিছিয়ে পড়েছে শিরোপার লড়াইয়ে। দুর্দান্ত জয়ে রিয়ালের সমান ২৬ ম্যাচে ৬৮ পয়েন্ট বার্সার, ১২ পয়েন্ট পেছনে থাকা রিয়ালের সংগ্রহে ৫৬ পয়েন্ট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা