× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দলের পরাজয় নিয়ে ভাবনাহীন বার্নলি কোচ মুগ্ধ হ্যালান্ডে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩ ১৫:৩২ পিএম

আপডেট : ১৯ মার্চ ২০২৩ ১৫:৩৭ পিএম

দলের পরাজয় নিয়ে ভাবনাহীন বার্নলি কোচ মুগ্ধ হ্যালান্ডে

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে পা দিয়েই ম্যানচেস্টার সিটির জার্সিতে তাণ্ডব চালাতে শুরু করেন আর্লিং হ্যালান্ড। একের পর এক গোল করে হইচই ফেলেদেন। মাঝে কয়েক ম্যাচ নিষ্প্রভ। তাই নিয়ে কতো কথা। তেতে ছিলেন তিনিও। জবাবটা দিয়েছিলেন চ্যাম্পিয়নস লিগে লাইপজিগের বিপক্ষে একাই ৫ গোল করে। তাতেও যেন ঝাঁঝ কমছিল না। পরের ম্যাচেও একই তাণ্ডব। এফএ কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে বার্নলির বিপক্ষে হ্যাটট্রিক তুলে দলকে জিতিয়েছেন ৬-০ গোলে। তার কাছে অসহায় মনে হয়েছে বার্নলিকে। দলের এমন পরাজয়ের পরও হ্যালান্ড বন্দনায় ফুটে উঠেছে বার্নলি কোচ ভিনসেন্ট কোম্পানির মুখে।

পরপর দুই ম্যাচেই হ্যাটট্রিক। মোট গোল ৮টি। দুই ম্যাচ মিলিয়ে মাঠে ছিলেন মোটে ১২৬ ম্যাচ। তাতেই ঝড়। এদিন হ্যালান্ড ঝড়ের কবলে পরেছিল বার্নলি। এদিন ইতিহাদ স্টেডিয়ামে গোল পেতে ৩২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে হ্যালান্ডকে। জুলিয়ান আলভারেজের বাড়ানো বল দরুন দক্ষতার সঙ্গে জালে জড়ান হ্যালান্ড। এরপর ৩৫ মিনিটে ফিল ফোডেনের বলকেও জালে জড়ান। ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি। 

বিরতি থেকে ফিরে আবারও হ্যালান্ড। এবার একক দক্ষতায় ৫৯ মিনিটে বল জালে জড়িয়ে হ্যাটট্রিক আদায় করে নেন। এরপর ৬২ ও ৭৩ মিনিটে দুই গোল করে জোড়া গোল আদায় করেনেন আলভারেজ।

ম্যাচ হারের পরও বার্নলি কোচ ভিনসেন্ট কোম্পানির মুখে শোনা গেছে হলান্ডের প্রশংসা। তিনি বলেন, ‘সে নিজের উন্নতির জন্য সঠিক জায়গাতেই আছে। সে সিটিতে আরও ভালো করবে। সঠিক কোচকেই সে পেয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা