× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুবাইকাণ্ড

সাকিবের কাছে 'ঘটনা' জানতে চাইবে বিসিবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩ ২৩:৪৩ পিএম

সাকিবের কাছে 'ঘটনা' জানতে চাইবে বিসিবি

ইংল্যান্ড সিরিজ শেষেই দুবাইয়ে উড়াল দিয়েছিলেন সাকিব আল হাসান। সেখানে একটি স্বর্ণের দোকান উদ্বোধনে যান। ওই অনুষ্ঠানের আগে জানা যায়, যার দোকান উদ্বোধন করতে গেছেন তিনি একটি খুনের আসামি। তখন থেকে সাকিবকে ঘিরে তৈরি হয়েছে সমালোচনা। এই সময়ও সাকিব পাশে পাচ্ছেন বিসিবিকে।

গতকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবির ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। সেখানেই সাকিবের পাশে দাঁড়ান তিনি। জালাল ইউনুস বলেন, ‘সাকিব শুধু আমাদের বিসিবির সম্পদ না, দেশের সম্পদ। তার পাশে থাকা আমাদের দায়িত্ব।’

সাকিবকে এই ধরনের বিষয় এড়িয়ে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হবে বিসিবি থেকে। ‘যদি সে না জেনে থাকে, যেটা বললেন, তাহলে পরামর্শ তাকে দেওয়া যায় কি না, উপদেশ দেওয়া যায় কি না, আমাদের কোনো নির্দেশনা আছে কি না, সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করতে পারি।’- যোগ করেন জালাল ইউনুস।

ইংল্যান্ড সিরিজ শেষে দুবাইয়ে সাকিবের উড়ে যাওয়ার বিষয়টি জানত না বিসিবি। বিষয়টি পুরোটাই গণমাধ্যম থেকে জেনেছে বলেও জানান। বলেন, ‘আমরা জানি না, ক্রিকেট অপারেশন্স ব্যাপারটি জানে না। সিরিজের মাঝখানে ছুটি ছিল। সেটাতেই সে এটা করেছে।’ পুরো বিষয়টি গণমাধ্যমে জানা গেছে জানিয়ে বলেন, ‘ব্যাপারটা কিন্তু আমরা মিডিয়ায় দেখিছি, শুনেছি। যে ঘটনাটা ঘটেছে খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে।’

সাকিবকে সমর্থন দিলেও তার কাছে ঘটনা জানতে চাইবে বিসিবি। সেটাও নিশ্চিত করেছেন। সাকিব কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার হওয়ায় বিসিবির নীতির সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে কি না সেটাও খতিয়ে দেখবে। এইসব জানিয়ে জালাল ইউনুসের ভাষ্য, ‘সিরিজ শেষ হোক, অবশ্যই এ ব্যাপারে আমরা জানতে চাইব।’ তিনি আরও যোগ করেন, ‘ক্রিকেট অপারেশন্স থেকে আমরা দেখব কেন্দ্রীয় চুক্তিতে কী আছে তার। সেটা ভাঙা হয়েছে কি না। বাণিজ্যিক চুক্তি বোর্ডের সঙ্গে সাংঘর্ষিক কি না।’

বোর্ডের নীতির সঙ্গে সাংঘর্ষিক হলে শৃঙ্খলা কমিটিতে বিষয়টি পাঠানো হবে সেটাও জানান। আইসিসির বৈঠকের কারণে বোর্ড সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা দেশের বাইরে থাকায় এখন কোনো সিদ্ধান্ত হবে না বলেও নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান, ‘বোর্ডের সভাপতি ও প্রধান নির্বাহী আইসিসির বৈঠকে বাইরে আছেন। উনারা এলে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে ঠিক করব কী করা যায়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা