× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেইমারকে রিয়াল মাদ্রিদে চান রদ্রিগো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩ ১৪:২৪ পিএম

আপডেট : ১৮ মার্চ ২০২৩ ১৪:২৪ পিএম

নেইমারকে রিয়াল মাদ্রিদে চান রদ্রিগো

রিয়াল মাদ্রিদের হয়ে শুরুর একাদশে খুব একটা দেখা যায় না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রুদ্রিগোকে। তবে সুযোগ পেলে যে তিনিও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সেটি বুঝিয়েছেন, গত বছর চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। সে ম্যাচে হারতে থাকা রিয়ালকে একে বারে শেষ মুহূর্তে ত্রাতা হয়ে উদ্ধার করেছেন রুদ্রিগো। বদলি হিসেবে নেমে জোড়া গোল করে দলকে তুলেন ফাইনালে। এরপর রেকর্ড ১৪তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা উঁচিয়ে ধরে রিয়াল। এরপরও প্রায় নিয়মিতই বেঞ্চে বসে সময় কাটাতে হয় তাকে। এসব নিয়ে আক্ষেপ ঝরেছে তার কণ্ঠেও। সেই সঙ্গে জানিয়েছেন নেইমারকে রিয়াল মাদ্রিদে সাইন কারাতে চান তিনি।

সম্প্রতি ক্লাব দেল দেপোর্টিস্তাকে দেওয়া এক সাক্ষাৎকারে রুদ্রিগো বলেন, ‘আমি সবসময় খেলতে চাই। কোচকে বলি আমাকে খেলাতে। কিন্তু তিনি আমাকে শান্ত হতে বলেন। আমি আনচেলত্তিকে সম্মান করি, কারণ আমাদের দলে খুব ভালো খেলোয়াড় আছে এবং আমিও সেখানে আছি। তবে যখন আমি মাঠে থাকি তখন দলকে সাহায্য করি। আমি একজন স্টার্টার হতে চাই। আনচেলত্তি এমন একজন ব্যক্তি যার সাথে আমার খুব ভালো সম্পর্ক। তিনি একজন দুর্দান্ত কোচ এবং তিনি সবসময় আমাকে সাহায্য করেন।’

সুযোগ থাকলে যে তিনি নাম্বার ১০ পরতেন সেটিও বলেন রুদ্রিগো। বলেন, ‘সত্য হল আমি আক্রমণের যেকোনো পজিশনে খেলতে পারি। যদি আমাকে বেছে নিতে বলা হয়, তাহলে আমি ১০ নম্বর প্লেমেকার একজন হবে চাইব।’

ম্যানচেস্টার সিটির সেমিফাইনালের প্রতিফলন নিয়ে রদ্রিগো বলেন, ‘এটি এমন কিছু যা আমি ব্যাখ্যা করতে পারি না। এমন একটি অনুভূতি যা ফুটবলে অন্য কিছুর মতো নয়। এই দুটি গোল ছিল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। যা পরবর্তীতে আমাদেরকে চ্যাম্পিয়ন্স লিগ জিততে সাহায্য করেছে। এগুলো আমার ফুটবলের সবচেয়ে সুন্দর স্মৃতি।’

নেইমারকে নিয়েও বলেন রুদ্রিগো, সুযোগ থাকলে তিনি তার দলে নেইমারকে সাইন করাতে চাইতেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা