× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইএসপিএনক্রিকইনফো পুরস্কার জিতলেন মিরাজ-এবাদত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩ ১১:৪৩ এএম

আপডেট : ১৮ মার্চ ২০২৩ ১২:৫৬ পিএম

ইএসপিএনক্রিকইনফো পুরস্কার জিতলেন মিরাজ-এবাদত

ইএসপিএনক্রিকইনফো অ্যাওয়ার্ডের ১৬তম সংস্করণে পুরস্কার জিতেছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেন। এ ছাড়া পুরস্কৃত করা হয়েছে ছয় ভারতীয় ও পাঁচ ইংল্যান্ড ক্রিকেটারকে।

২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে প্রথমবারের মতো টেস্ট জয় পায় বাংলাদেশ। মাউন্ট মাউঙ্গানুই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে ৬ উইকেট নিয়ে দলকে জয় এনে দেন পেসার এবাদত হোসেন। এ জয়ের পুরস্কারস্বরূপ এবার ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর থেকে সেরা টেস্ট বোলারের পুরস্কার পেয়েছেন এবাদত।

অন্যদিকে ভারতের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে ম্যাচ জিতিয়েছেন মেহেদী হাসান মিরাজ। পরপর দুই ম্যাচে তার ইনিংসে ভর করে জয় তুলে সিরিজ জেতে বাংলাদেশ। যার সুবাদে পুরুষ ওডিআই ব্যাটিংয়ের পুরস্কার জিতেছেন তিনি।

বাংলাদেশের দুজন ছাড়াও ভারতের ছয়জন ক্রিকেটার জিতেছেন ক্রিকইনফোর পুরস্কার। তারা হলেন জাসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদব, স্মৃতি মান্দানা, রেনুকা সিং, রাজাত পাতিদার ও উমরান মালিক।

অন্যদিকে ইংল্যান্ডের হয়ে এ পুরস্কার জিতেছেন জনি বেয়ারস্টো, স্যাম কারান, সোফি একলেস্টোন, হ্যারি ব্রুক, বেন স্টোকস। এ ছাড়াা স্কটিশ ক্রিকেটার জর্জ মুন্সি, অস্ট্রেলিয়ার অ্যালিসা হেলি, নেদার‌ল্যান্ডসের ব্র্যান্ডন গ্লোভার জিতেছেন এ পুরস্কার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা