× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিকে গেছেন রোনালদো, চমক স্পেন স্কোয়াডে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩ ১০:৫৩ এএম

আপডেট : ১৮ মার্চ ২০২৩ ১২:২১ পিএম

টিকে গেছেন রোনালদো, চমক স্পেন স্কোয়াডে

কাতার বিশ্বকাপে সব ম্যাচ খেলতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। ফার্নান্দো সান্তোসের আস্থা হয়ে উঠতে পারেননি সিআর সেভেন। অবশ্য বেশিদূর যেতে পারেনি তার দলও। বিশ্বকাপের শেষ আট থেকে বিদায় নিতে হয়েছে তার দলের। সেই সঙ্গে বিদায় হয়েছে ফার্নান্দো সান্তোসের। তবে ধারণা করা হচ্ছিল, নতুন কোচ রবার্তো মার্তিনেজের অধীনে ৩৮ বছর বয়সি রোনালদোর ফেরার সম্ভাবনা কম। কিন্তু শেষ পর্যন্ত হয়নি সেটি। টিকে গেছেন রোনালদো। ইউরো বাছাই পর্বের দলে জায়গা হয়েছে তার। অন্যদিকে বিশ্বকাপ দলের ১৫ জনকেই নিজের ঘোষিত ইউরো বাছাই পর্বের দল থেকে বাদ দিয়েছেন স্পেনের নতুন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

ইউরো বাছাই পর্বে ২৫ মার্চ নরওয়ের ও ২৮ মার্চ স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে স্পেন। মূলত আগামী বছরের ইউরোয় চোখ রেখে এখন দল সাজাচ্ছেন ফুয়েন্তে। বিশ্বকাপের দল থেকে বাদ পড়াদের তালিকায় আছেন বার্সেলোনার ফেরান তোরেস, জর্দি আলবা, এরিক গার্সিয়া ও আনসু ফাতি। আর রিয়াল থেকে বাদ পড়েছেন মার্কো আসেনসিও।

ফুয়েন্তের দলে বার্সা থেকে জায়গা পেয়েছেন মাত্র তিনজন। তারা হলেন পেদ্রি, গাভি ও বালদে। বার্সার মতো তিনজন ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদ থেকে। রিয়াল থেকে যাদের রাখা হয়েছে তাঁরা হলেন দানি কারভাহাল, দানি সেবায়োস ও নাচো ফার্নান্দেজ। প্রথমবারের মতো স্পেন দলে জাগয়া পেয়েছেন ডেভিড গার্সিয়া, মার্তিন জুবিমেন্দি ও জুসেলু।

অন্যদিকে নতুন কোচ মার্তিনেজের পর্তুগাল দলে নিজের জায়গা ধরে রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদোকে দলে রাখা নিয়ে মার্তিনেজ বলেছেন, ‘ক্রিশ্চিয়ানো খুবই প্রতিশ্রুতিশীল খেলোয়াড়। সে দলে অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। দলের গুরুত্বপূর্ণ সদস্যও সে। আমি বয়সের দিকে তাকাই না।’

এ মাসের ২৪ তারিখ পর্তুগাল ইউরো বাছাইয়ে লিচেনস্টাইনের বিপক্ষে মাঠে নামবে। এর তিন দিন পর তারা লুপেমবার্গের মুখোমুখি হবে। মূলত ২০২৪ সালের ১৪ জুন জার্মানিতে বসবে ইউরোর ১৭তম আসর। ২৪ দলের এ টুর্নামেন্টের আয়োজক জার্মানি বাদে বাকিদের অংশগ্রহণ নিশ্চিতে দিতে হবে বাছাই পরীক্ষা।

স্পেন দল

গোলরক্ষক : কেপা, রবার্তো সানচেজ, ডেভিড রায়া।

ডিফেন্ডার : গে, বালদে, লাপোর্তে, ইগো মার্তিনেজ, নাচো, ডেভিড গার্সিয়া, পেদ্রো পোরো, কারভাহাল।

মিডফিল্ডার : রদ্রি, জুবিমেন্দি, গাভি, ফাবিয়ান, মেরিনো, সেবায়োস ও পেদ্রি।

ফরোয়ার্ড : মোরাতা, নিকো উইলিয়ামস, ব্রায়ান গিল, ওয়ারববাল, আসপাস, জোসেলু ও জেরার্দ মরেনো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা