× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটে দলের অনুশীলনে সাকিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩ ১২:৪৮ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৩ ১৫:২০ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

১৮ মার্চ (শনিবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরুর আগের দিন সিলেটে দলের সঙ্গে যোগ দিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দুবাই থেকে দেশে পৌঁছে দলে যোগ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছান সাকিব। শুক্রবার (১৭ মার্চ) সকালে  সিলেটে টিম হোটেলে ওঠেন। পরে দলের সঙ্গে অনুশীলনেও আসেন। সতীর্থদের সঙ্গে ফুটবল খেলে গা গরম করে নেওয়ার পর ব্যাটে-বলেও নিজেকে প্রস্তুত করেন সাকিব।

আরও পড়ুন : কার ডাকে দুবাইয়ে সাকিব আল হাসান

এর আগে ইংল্যান্ড সিরিজ শেষ করে ১৪ মার্চ রাতে দুবাইয়ে যান সাকিব। সেখানে রবিউল ওরফে আরাভ খানের মালিকানাধীন একটি স্বর্ণের দোকান উদ্বোধন করেন।  এ স্বর্ণের দোকান উদ্বোধন করতে যাওয়ার পরই সাকিবকে নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি, তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে।

আরও পড়ুন : সাকিবের ভুল শট সিলেকশন!

এমন এক বিতর্কিত ব্যবসায়ীর আমন্ত্রণ কবুল করে সাকিব আরও বিতর্কের জন্ম দিয়েছেন। এ বিতর্কের মাঝে দেশে ফিরলেও কোনো কথা বলেননি সাকিব আল হাসান। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হাসিখুশিভাবেই করেছেন অনুশীলন।

তার দেশে ফেরার আগে গতকাল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ জানান, এ দাওয়াতে সাকিবসহ যারা গিয়েছিলেন দেশে ফিরলে তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা