× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইনজুরিতে জাকির আউট, ওয়ানডে দলে রনি ইন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩ ০০:২৩ এএম

আপডেট : ১৭ মার্চ ২০২৩ ০০:২৬ এএম

ইনজুরিতে জাকির আউট, ওয়ানডে দলে রনি ইন

প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন জাকির হাসান। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে শুরু হচ্ছে শনিবার। সিরিজ শুরুর দুদিন আগে জাকিরের কপাল পুড়ল ইনজুরিতে। সিরিজ শুরুর ঠিক আগে পাওয়া চোট শেষ করে দিয়েছে তার আয়ারল্যান্ড সিরিজ।

জাকিরের বদলে প্রথম দুই ওয়ানডের দলে ডাক পেয়েছেন রনি তালুকদার। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ৮ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। এবার ওয়ানডে দলেও ডাক পেলেন। তবে দলে জায়গা পেলেও ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় থাকবেন রনি। 

বৃহস্পতিবার আয়ারল্যান্ড সিরিজ সামনে রেখে সিলেটে পৌঁছায় বাংলাদেশ দল। সিলেটে পৌঁছেই ঐচ্ছিক অনুশীলনে নামে। সেই অনুশীলন পর্বে বৃহস্পতিবার ছিলেন তিনিও। সেখানেই ঘটেছে দুর্ঘটনাটা। নেট বোলারের একটি বল এসে লাগে তার হাতের আঙুলে। সেই চোটই বাজিয়ে দিয়েছে তার বিদায়ঘণ্টা।

বাংলাদেশ ওয়ানডে দলে এবারই প্রথমবারের মতো ডাক পেলেও এর আগে দুই টেস্ট ও এক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই ব্যাটার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা