× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিফায় ইনফান্তিনোর হ্যাটট্রিক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩ ২৩:২৪ পিএম

ফিফায় ইনফান্তিনোর হ্যাটট্রিক

টানা তৃতীয়বারের মতো ফিফা সভাপতি হিসেবে নির্বাচিত হলেন জিয়ান্নি ইনফান্তিনো। আজ কিগালিতে ৭৩তম ফিফা কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফিফা সভাপতি নির্বাচিত হন তিনি। নতুন মেয়াদে ফুটবলকে আরও ছড়িয়ে দেওয়ার আর রেকর্ড ১১০০ কোটি টাকা রাজস্ব আদায়ের প্রতিশ্রুতি দেন তিনি।

সভাপতি পদে আবারও আসীন হওয়ার পর তিনি বলেন, ‘যারা আমাকে ভালোবাসেন, আমি জানি এদের সংখ্যাটা অনেক, আর যারা আমাকে ভালোবাসেন না, তাদের সবাইকে বলছি, আমি আপনাদের ভালোবাসি।’

তিনি জানান, ২০১৯ থেকে ২০২২ মেয়াদে ফিফার আয় রেকর্ড গড়ে। তবে এতেই তৃপ্ত নন তিনি। নতুন মেয়াদে এই রেকর্ড আরও বড় করার লক্ষ্য জানান। সঙ্গে ফিফা পুরুষ আর নারীদের বিশ্বকাপে দল বাড়ানো, ক্লাব বিশ্বকাপকেও ৩২ দলে উন্নীত করার ঘোষণা জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা