× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলিট প্যানেল থেকে সরে দাঁড়ালেন আলিম দার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩ ২৩:১৬ পিএম

এলিট প্যানেল থেকে সরে দাঁড়ালেন আলিম দার

আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেল থেকে সরে দাঁড়িয়েছেন পাকিস্তানি আম্পায়ার আলিম দার। মূলত নতুনদের সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি, জানান নিজেই। এলিট প্যানেল থেকে সরে দাঁড়ালেও আম্পায়ারিং ছাড়ছেন না তিনি। কাজ চালিয়ে যেতে চান আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে। 

নিজের এলিট প্যানেল যাত্রার ইতি টেনে আলিম দার জানান, ‘অনেক লম্বা একটা যাত্রা ছিল, তবে আমি এর প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। বিশ্বজুড়ে আম্পায়ারিং আনন্দ ও সম্মানের, এই আনন্দটা পেয়েছি আমি। আমি যা অর্জন করেছি, এই পেশায় আসার সময় তা কল্পনাও করিনি।’

৪৩৫ আন্তর্জাতিক ম্যাচের দায়িত্বে থাকা আলিম একাধিক বিশ্বকাপ ফাইনালও পরিচালনা করেছেন। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত করেছেন বিশ্বসেরা আম্পায়ার হওয়ার হ্যাটট্রিকই। সেই তিনি জানান, এলিট প্যানেল ছাড়লেও আম্পায়ারিং ছাড়ছেন না তিনি। বলেন, ‘যদিও আমি আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে কাজটা চালিয়ে যেতে চাই। আমার মনে হয়েছে ১৯ বছর এলিট প্যানেলে কাটানোর পর সরে দাঁড়ানোর জন্য, ও আন্তর্জাতিক প্যানেল থেকে নতুন কাউকে সুযোগ করে দেওয়ার এখনই ভালো সময়। পুরো বিশ্বের আম্পায়ারদের প্রতি আমার বার্তাটা হচ্ছে, কঠোর পরিশ্রম করুন, নিয়মানুবর্তী হোন, আর কখনও শিক্ষা নেওয়া বন্ধ করবেন না।’

আলিম দারের ফেলে যাওয়া শূন্যস্থান পূরণে আন্তর্জাতিক প্যানেল থেকে দুজনকে এলিট প্যানেলে যুক্ত করেছে আইসিসি। আলিমেরই স্বদেশি আহসান রাজার সঙ্গে এলিট প্যানেলভুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকান আদ্রিয়ান হোল্ডস্টক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা