× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বার্নাব্যুতে লিভারপুলের হার, শেষ আটে রিয়াল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩ ০৪:৪৭ এএম

বার্নাব্যুতে লিভারপুলের হার, শেষ আটে রিয়াল

ফল আগেই মেনে নিয়েছিলেন জুর্গেন ক্লপ। তবে অ্যানফিল্ডের প্রতিশোধ বার্নাব্যুতে দিতেও চেয়েছিলেন, ‘সম্ভব নয়’ জেনেও দেখেছিলেন শেষ আটের স্বপ্ন। সেটিও দুমড়েমুচড়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। দুই লেগেই ইংলিশ ক্লাবকে দিয়েছে হারের স্বাদ, নিশ্চিত করেছে শেষ আট।

বৃহস্পতিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে অসংখ্য সুযোগ নষ্টের পর রিয়ালকে এগিয়ে দেন করিম বেনজেমা। ফরাসি স্ট্রাইকারের একমাত্র গোলেই পরে নিশ্চিত হয় জয়-পরাজয়। আগের লেগে ৫-২ গোলে এগিয়ে থাকা রিয়াল ৬-২ ব্যবধানে ওঠে কোয়ার্টার ফাইনালে, চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখার পথেও এক ধাপ এগিয়ে আছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে আনুষ্ঠানিকতায় রূপ নেওয়া ম্যাচে দাপট দেখিয়েছে লিভারপুল। তবে স্বাগতিক রিয়ালের  চ্যাম্পিয়ন্স লিগের তিনশতম ম্যাচটি তাদের করতে দেননি ভিনি-বেনজেমারা। কষ্টে হলেও ১-০ গোলের জয় দিয়েই উপলক্ষ রাঙিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

খেলায় ৫৩ শতাংশ বল দখলে রেখে রিয়াল ১৩টি শট নিয়েছে, গোলমুখে ছিল আটটি। অন্যদিকে, নুনেজ-সালাহরা থিবো কুর্তোয়ার পরীক্ষা নিয়েছেন পাঁচবার। গোলের জন্য মরিযা হয়ে থাকা অল রেডরা ৭৮ মিনিটে পিছিয়ে পড়ে। ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনির পাস ধরে বল জালে পাঠান বেনজেমা। সেটিই পড়ে গড়ে দেয় ম্যাচের ফল, আর বড় ব্যবধান ধরে রিয়াল নিশ্চিত করে শেষ আট। 

রাতের অন্য খেলায় ফ্রাঙ্কফুর্টকে ৩-০ গোলে হারিয়ে পরের পর্ব নিশ্চিত করেছে নাপোলি৷ জার্মান দলটির বিপক্ষে আগের লেগেও জিতেছিল ইতালির জায়ান্টরা। দুই লেগ মিলিয়ে ৫-০ ব্যবধান গড়ে ইউরোপ সেরার মঞ্চে শেষ চারের পথে এগিয়েছে নাপোলি৷

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা