× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরিজসেরা পারফর্মার

শান্তর চাওয়া পারফরম্যান্স ধরে রাখা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ১৪:৩৮ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৩ ১৪:৪০ পিএম

  শান্তর চাওয়া পারফরম্যান্স ধরে রাখা

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নাজমুল হোসেন শান্ত। বিপিএলেও তাই। এর আগে বারবারই ব্যর্থ হওয়ায় শান্তকে নিয়ে ছিল সমালোচনার ঝড়। বিশ্বকাপের পারফরম্যান্সের পরও তার সমালোচনা কমেনি। বিপিএলে নিয়মিত পারফর্ম করায় কিছুটা কমেছিল। ছন্দটা ধরে রেখেছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও পান রানের দেখা। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও ধরে রাখতে চান শান্ত।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক হাফসেঞ্চুরির সঙ্গে দুটি চল্লিশোর্ধ্ব রানের ইনিংস খেলেন। সিরিজে শান্তর ব্যাটে মোট রান ১৪৪। তার গড়টাও অবিশ্বাস্য। টি-টোয়েন্টি সিরিজে শান্ত ব্যাট করেছেন ১৪৪ গড়ে।

হাজারো ট্রল ও সমালোচনার পর ফিরে আসাটা অবশ্যই দারুণ কৃতিত্বের। এই কৃতিত্ব অবশ্য নিজে নয়, দিতে চান কোচিং স্টাফে থাকা সবাইকে। সঙ্গে সতীর্থদের ধন্যবাদ দিতে বিন্দুমাত্র কার্পণ্য নেই তার মধ্যে। ‘আমরা সিরিজ জিতেছি। কোচিং স্টাফের সবাইকে বিশেষ ধন্যবাদ। সিরিজে আমাকে সহযোগিতা করা সতীর্থদেরও ধন্যবাদ।’- বলেন শান্ত।

নিজের চেয়ে বরং দলীয় পারফরম্যান্স নিয়েই কথা বলতে গতকাল বেশি স্বাচ্ছন্দ্য ছিলেন শান্ত। দল হিসেবে ইংলিশদের বিপক্ষে এই জয়টা গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন তিনি। শান্ত বলেন, ‘দল হিসেবে এটা গুরুত্বপূর্ণ। আমরা যদি আরও ভালো ফিল্ডিং করতে পারতাম, বোলারদের জন্য আরও সুবিধা হতো।’

ইংলিশদের বিপক্ষে করা দাপুটে পারফরম্যান্স পরের সিরিজগুলোতেও ধরে রাখার প্রত্যয় ছিল শান্তর কণ্ঠে, ‘সামনে বড় সিরিজ আছে। আশা করি ধারাবাহিকতা ধরে রাখতে পারব।’

টি-টোয়েন্টি সিরিজের সেরা খেলোয়াড় শান্ত ওয়ানডেতেও ছিলেন নিজের সেরা ছন্দে। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে এসেছিল দুটি হাফসেঞ্চুরি। ইংলিশদের বিপক্ষে দুই ফরম্যাটে মোট তিন হাফসেঞ্চুরির দেখা পান তিনি। ইংলিশদের বিপক্ষে দুই ফরম্যাটে তার গড় ৬৩.৭৫! ক্যারিয়ারের সেরা ছন্দে থাকা নাজমুল শান্ত এখন ধারাবাহিকতা ধরে রাখবেন, এখন এমনটাই চাওয়া হাজারো ক্রিকেটপ্রেমীর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা