সেরেনা উইলিয়ামস
গাজী নাসিফুল হাসান
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২২ ১৪:০৪ পিএম
উইম্বলডন টেনিসের তৃতীয় রাউন্ডে অষ্ট্রেলিয়ার আইলা তমলিয়ানোভিচের কাছে হারের মধ্য দিয়ে টেনিস ক্যারিয়ার শেষ করেন নারী কিংবদন্তি টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। এর মধ্য দিয়ে তিনি ইতি টেনেছেন দীর্ঘ ২৭ বছরের টেনিস ক্যারিয়ারের। দীর্ঘ ২৭ বছরে সেরেনা উইলিয়ামস নিজেকে নিয়ে গিয়েছেন অনন্য উচ্চতায়। আজ জেনে নিবো তার অর্জনের কিছু দিক।
সেরেনা উইলিয়ামস ১৯৮১ সালের ২৬শে সেপ্টেম্বর আমেরিকার মিশিগানে জন্মগ্রহণ করেন। তার পিতা রিচার্ড উইলিয়ামস এবং মা ওরাসিন প্রাইস। পাঁচ বোনের মধ্যে তিনি সবচেয়ে ছোট। তার বড় বোন ভেনাস উইলিয়ামস একজন টেনিস তারকা ছিলেন। যখন তিনি ছোট ছিলেন তখন তার পরিবার মিশিগান থেকে ক্যালিফোর্নিয়ায় চলে আসেন। আর সেখানেই মাত্র চার বছর বয়স থেকে টেনিস খেলা শেখা শুরু করেন সেরেনা। প্রথমদিকে তার মা তার কোচ ছিলেন। আরো স্পষ্টভাবে বললে তার মায়ের কাছ থেকে তার টেনিস খেলার হাতেখড়ি হয়।
সেরেনা উইলিয়ামস এর বয়স যখন নয় বছর তখন তার পরিবার ফ্লোরিডায় চলে আসেন। সেখানে তিনি রিকি ম্যাকির টেনিস একাডেমিতে যোগ দান করেছিলেন। তিনি তাকে অতিরিক্ত কোচিং করিয়েছিলেন। সেরেনা উইলিয়ামস এর বাবা তার টেনিস খেলা পছন্দ করতেন না। তিনি চাইতেন তার মেয়েরা স্কুলের পড়াশোনায় মনোযোগ দিক। এজন্য ১০ বছর বয়সে মেয়েদের জাতীয় স্কুল টেনিস টুর্নামেন্টে তার বাবা পাঠানো বন্ধ করে দেন। বর্ণবাদের কারণে তার বাবা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। কেননা এই টুর্নামেন্টে শ্বেতাঙ্গদের পক্ষ থেকে কৃষ্ণাঙ্গরা অবমাননা কথা বলতে শোনা গিয়েছিল।
সেই ১০ বছর বয়সে ইউনাইটেড স্টেট টেনিস এসোসিয়েশনের জুনিয়র সফরে দূর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। ফ্লোরিডায় অনুর্ধ্ব-১০ খেলোয়াড়দের মধ্যে তিনি এক নম্বরে ছিলেন। এভাবে করে ম্যাকির টেনিস একাডেমিতে সেরেনা উইলিয়ামস এর অনুশীলন চলতে থাকে। যেখানে তিনি ১৯৯৫ সাল পর্যন্ত ছিলেন। এরপর তিনি বাড়িতে থেকে অনুশীলন করেন এবং একই বছর তার প্রফেশনাল টেনিস টুর্নামেন্টে অভিষেক হয়।
সেরেনা উইলিয়ামস এর পিতা মাতা চেয়েছিলেন যে তার মেয়ে ১৬ বছর বয়সের পর থেকে পেশাদার টেনিসে প্রবেশ করুক। তবে তার বয়স যখন মাত্র ১৪ বছর ১৯৯৫ সালে তিনি প্রথমে ব্যাঙ্ক অফ দা ওয়েষ্ট ক্ল্যাসিক এ অংশগ্রহন এর চেষ্টা করেন কিন্তু বয়স সংক্রান্ত জটিলতায় তিনি অংশ নিতে পারেননি। তবে দমে যাননি তিনি। পরবর্তীতে অক্টোবরে কুইক বেল চ্যালেঞ্জে ওয়াইল্ড কার্ড এন্ট্রি ব্যবহার করে টুর্ণামেন্টে অংশগ্রহণ এর মাধ্যমে পেশাদার টেনিসে প্রবেশ করেন। তবে কোয়ালিফায়িং রাউন্ডে হেরে যান তিনি।
১৯৯৫ এ তার ক্যারিয়ার শুরু করলেও প্রথম গ্র্যান্ড স্লাম জিততে তিনি সময় নেন আরো চারটি বছর। ১৯৯৯ সালে ইউএস ওপেন জয়ের মাধ্যমে শুরু হয় তার গ্র্যান্ড স্লাম বিজয় এর সূচনা। তিনি উইমেন্স টেনিস এসোসিয়েশন কর্তৃক প্রকাশিত র্যাঙ্কিং এ ২০০২ সালে প্রথমবারের মতো র্যাঙ্কিং এ প্রথম স্থানে প্রবেশ করেন। যেখানে তার ৩১৯ সপ্তাহ নাগাদ এক নম্বর র্যাঙ্কিং এ ছিলেন। যার মধ্যে টানা ১৮৬ সপ্তাহ যাবৎ ছিলেন এক নম্বর র্যাঙ্কিং এ।
সেরেনা উইলিয়ামস ওপেন যুগে এককভাবে সর্বাধিক ২৩টি গ্র্যান্ড স্লাম জিতেছেন সেরেনা উইলিয়ামস। আর সবমিলিয়ে তিনি নারীদের মধ্যে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক শিরোপা জয়ী টেনিস তারকা। তার উপরে আছেন শুধুমাত্র মার্গারেট কোর্ট ২৪টি শিরোপা।
সেরেনা উইলিয়ামস শুধুমাত্র বর্তমান সময়ের সেরা টেনিস খেলোয়াড় নয় বরং সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়দের একজন। তিনি বর্তমানে সকল খেলোয়াড়দের মধ্যে একক, ডাবল, মিশ্র ডাবলসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয় করেছেন। সব মিলিয়ে তার রয়েছে মোট ৩৯টি গ্র্যান্ড স্লাম শিরোপা। আর সর্বকালের সেরার তালিকায় শিরোপা জেতার সংখ্যায় তিনি যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন। ওপেন যুগে তার অবস্থান দ্বিতীয় এবং এককভাবে এই সময়ে প্রথমে এবং মিশ্র ডাবলসে তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। সেরেনা উইলিয়ামস হচ্ছেন তৃতীয় খেলোয়াড় যিনি কিনা পরপর দুইবার একসাথে চারটি গ্র্যান্ড স্লাম শিরোপা জয় করেন। এছাড়াও তার একটি ভিন্ন ধরনের রেকর্ড রয়েছে তা হলো তিনি সব ধরনের মাঠে গ্র্যান্ড স্লাম শিরোপা জয় করেছেন। এছাড়াও নারীদের মধ্যে তিনি হচ্ছেন সর্বশেষ খেলোয়াড় যে কিনা তার বড় বোন ভেনাস উইলিয়ামস এর সাথে একসাথে পরপর চারটি ডাবল গ্র্যান্ড স্লাম জয় করেন।
এছাড়াও সেরেনা উইলিয়ামস একেক ভাবে হার্ড কোর্টে ১৩টি গ্র্যান্ড স্ল্যাম এককভাবে জয় করার রেকর্ড রয়েছে। আর অষ্ট্রেলিয়ান ওপেনে সর্বাধিক ৭টি শিরোপা জয়ের রেকর্ড রয়েছে। ইউএস ওপেনে ক্রিস এভার্ট এর সাথে মিলে ডাবলসে মোট ৬টি শিরোপা জয় করেছেন। এছাড়াও তিনি নারীদের এককে সবচেয়ে বেশি ৩৬২টি ম্যাচ জয় করেছেন। একটা মজার তথ্য দেয়া যাক তিনি কিন্তু এত শিরোপার অধিকাংশ জয় করেছেন তার ৩০ বছর পার হবার পর।
সেরেনা উইলিয়ামস এখন পর্যন্ত মোট ৭৩টি শিরোপা জিতেছেন । যার মধ্যে অষ্ট্রেলিয়ান ওপেন জিতেছেন মোট ৭টি, ফ্রেঞ্চ ওপেন ৩টি, উইম্বলডন টেনিস শিরোপা জিতেছেন ৭টি, ইউএস ওপেন জিতেছেন মোট ৬টি। এছাড়াও গ্র্যান্ড স্লাম কাপ জিতেছেন একটি, ট্যুর ফাইনাল জিতেছেন ৫টি এবং একবার অলিম্পিক গেমস এর গোল্ড মেডেল জয় করেছেন।
সেরেনা উইলিয়ামস যে শুধু একক এ নয় বরং দ্বৈত গ্র্যান্ড স্লাম এও অংশ নিয়েছেন। দ্বৈত টুর্ণামেন্টে সেরেনা উইলিয়ামস মোট ২৩টি শিরোপা জয় করেছেন। যার মধ্যে রয়েছে অষ্ট্রেলিয়ান ওপেন ৪টি, ফ্রেঞ্চ ওপেন ২টি, উইম্বলডন টেনিস ৬টি, ইউএস ওপেন ২টি। এছাড়াও ট্যুর ফাইনাল জিতেছেন একটি। ফেড কাপ একবার ও হপম্যান কাপ দুইবার জিতেছেন সেরেনা উইলিয়ামস।
২০১৬ সালে প্রায় ২৯ বিলিয়ন ডলার উপার্জন নিয়ে তিনি ছিলেন সর্বাধিক বেতন প্রাপ্ত নারী অ্যাথলেট। ২০১৭ সালে ফোর্বসের সেরা ১০০ মহিলা ক্রীড়াবিদ এর একজন ছিলেন তিনি। তিনি চারবার স্পোর্টসওম্যান অফ দ্যা ইয়ার এ ভুষিত হন। এছাড়াও ২০১৫ সালে স্পোর্টস ইলাস্ট্রেটেড নামক ম্যাগাজিনে স্পোর্টস পার্সন অফ দা ইয়ারে ভূষিত হন।
তিনি যতদিন ছিলেন ততদিন টেনিস প্রেমীদের আনন্দ দিয়ে গিয়েছেন। এই বিদায় হয়তো টেনিস প্রেমীদের কষ্ট দিয়েছে তবে সবকিছুর একটা শেষও রয়েছে। তাকেও শেষ করতে হতো। সেই পথ ধরেই কিটব্যাগ গুছিয়ে রেখেছেন শেষবারের মতো।
প্রবা/ আশা