× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়ন্স লিগ

এক যুগ পর শেষ আটে ইন্তার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ১০:৪৭ এএম

আপডেট : ১৫ মার্চ ২০২৩ ১৩:০৮ পিএম

এক যুগ পর শেষ আটে ইন্তার

চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ শেষ ষোলোর ধাপ পেরোতে ইন্তার মিলানের লেগে গেল এক যুগ। ১২ বছর আগে ২০১০-১১ মৌসুমে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ইতালিয়ান জায়ান্ট ক্লাবটি। ইউরোপ-সেরার মঞ্চে এবার ঘুচিয়ে দিয়েছে সেই খরা, পোর্তোকে পেছনে ফেলে উঠেছে শেষ আটে।

বুধবার শেষ ষোলোর লড়াইয়ে প্রতিপক্ষের মাঠে গোলশূন্য ড্র হয়েছে। আগের লেগে ১-০ ব্যবধানে জয় পাওয়া ইন্তার, ওই ব্যবধানেই কাটে পরের পর্বের টিকিট।

ঘরের মাঠে মিলানকে কাল রাতে ভালোই ভুগিয়েছে পোর্তো। বল দখল, গোলে শট কিংবা আক্রমণ-প্রতি আক্রমণেও দাপট দেখিয়েছে দুই দল। শুধু জালের দেখা পায়নি কেউ।

আরও পড়ুন : হালান্ডের পাঁচে শেষ আটে ম্যানসিটি

খেলার ৯৭ মিনিটে লাল কার্ড দেখতে হয় পোর্তো ডিফেন্ডার পেপেকে। তাতে স্কোরলাইনে প্রভাব পড়েনি, ম্যাচ শেষ হয় গোলশূন্য সমতায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা