× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হালান্ডের পাঁচে শেষ আটে ম্যানসিটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ০৯:১৩ এএম

আপডেট : ১৫ মার্চ ২০২৩ ১২:৫৮ পিএম

হালান্ডের পাঁচে শেষ আটে ম্যানসিটি

আর্লিং হালান্ড যেন উড়ছেন! ঘরের মাঠে প্রতিপক্ষ লাইপজিগের জালে গুনে গুনে দিয়েছেন ৫ গোল, চ্যাম্পিয়ন্স লিগে গড়েছেন রেকর্ড। নরওয়েজিয়ান গোলমেশিনের গোল উৎসবের রাতে সিটিও পেয়েছে ৭-০ গোলের বড় জয়। সঙ্গে নিশ্চিত হয়েছে শেষ আটও।

ইউরোপ-সেরার মঞ্চে শেষ ষোলোর লড়াইয়ে আগের লেগে লাইপজিগের মাঠ থেকে ১-১ গোলের সমতা নিয়ে ফিরেছিল পেপ গার্দিওলার দল। দ্বিতীয় লেগে রীতিমতো রোলারকোস্টার চালিয়েছেন হালান্ড। বুন্দেসলিগার ক্লাবটির জালে হালান্ডের ৫ গোল ছাড়াও একবার করে বল জড়িয়েছেন কেভিন ডি ব্রুইনা ও ইলকে গুন্দুগান। তাতে দুই লেগ মিলিয়ে ৮-১ ব্যবধানে কোয়ার্টার ফাইনালে উঠেছে সিটিজেনরা।

মঙ্গলবার রাতে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ম্যানসিটি। ২০ মিনিটে ডি-বক্সে রদ্রিকে ফাউল করেন বেনজামিন হেনরিকস। ভিএআরে পেনাল্টি নিশ্চিতের পর সিটিকে এগিয়ে নেন হালান্ড। দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে হ্যাটট্রিকের দেখা পান নরওয়ের ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে পিছিয়ে পড়া লাইপজিগকে আরও চেপে ধরে সিটিজেন দল। ৪৯ মিনিটে  প্রতিপক্ষের রক্ষণ ভাঙেন গুন্দুগান। ৫৩ মিনিটে চতুর্থ ও ৫৭ মিনিটে নিজের পঞ্চম গোলটি করেন হালান্ড। সবচেয়ে কম বয়সের হয়েও চ্যাম্পিয়ন্স লিগে ৩০ গোলের দেখা পাওয়া খেলোয়াড় বনে যান হালান্ড।

৬৩ মিনিটে হালান্ডের পরিবর্তে জুলিয়ান আলভারেজকে মাঠে নামান গার্দিওলা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সপ্তম গোলের দেখা পায় ইংলিশ জায়ান্টরা। মাহরেজের পাস থেকে গোল করেন ডি ব্রুইনা। বড় স্কোরলাইন ধরে রেখে গার্দিওলার শিষ্যরা মাঠ ছাড়েন চওড়া হাসিতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা