× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসি-এমবাপেদের কীর্তিতে ভাগ বসিয়েছেন আর্সেনালের ত্রয়ী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ০০:১৩ এএম

আপডেট : ১৫ মার্চ ২০২৩ ১০:৫৪ এএম

মেসি-এমবাপেদের কীর্তিতে ভাগ বসিয়েছেন আর্সেনালের ত্রয়ী

বর্তমান সময়ে সেরা আক্রমণত্রয়ী কারা– এমন একটি প্রশ্নে লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপের নাম আসতে পারে সবার আগে। পিএসজির এই আক্রমণত্রয়ী নিজেদের শীর্ষে রাখার কাজটা মাঠেও করে দেখিয়েছেন দারুণভাবে। চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে এই তিন ফরোয়ার্ড লাইনের তারকাই এনেছিলেন কমপক্ষে ১০টি করে গোল। সেই দারুণ কীর্তিতে ভাগ বসিয়েছে আর্সেনাল।

মৌসুমজুড়ে দাপট দেখানো গানাররা আছেন প্রিমিয়ার লিগ শিরোপা জেতার পথে, ইউরোপা লিগের দৌড়েও এগিয়েছেন বহুদূর। মিকেল আর্তেতার দলকে সাফল্য এনে দেওয়ার পেছনে রয়েছেন তিন ফরোয়ার্ড বুকায়ো সাকা, মার্টিন ওডেগার্ড ও গ্যাব্রিয়েল মার্তিনেলি। এই তিনে মিলেই ছুটছে আর্সেনাল।

ফুটবলের পরিসংখ্যানবিষয়ক প্রতিষ্ঠান ‘অপটা’ জানিয়েছে, চলতি মৌসুমে এখন পর্যন্ত ইউরোপের শীর্ষ পাঁচ লিগে দুটি দলের তিনজন ফরোয়ার্ড পেয়েছেন ১০ বা তার চেয়ে বেশি গোল। তালিকায় আছে মেসিদের পিএসজি ও সাকাদের আর্সেনাল।

চোটে পড়ার আগে পিএসজির জার্সিতে লিগ ওয়ানে ২০ ম্যাচে ১৩ বার জাল খুঁজে নিয়েছেন নেইমার। ২২ ম্যাচে মেসির গোল ১৩টি। আক্রমণের আরেক তারকা এমবাপে পেয়েছেন ২৩ ম্যাচে ১৯ গোল। আর্সেনালের হয়ে মার্তিনেলি করেছেন ১২ গোল, ফুলহামের বিপক্ষে জাল খুঁজে নিয়ে তালিকায় মেসিদের পর নিজেদের নিয়েছেন সাকা ও ওডেগার্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা