× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসিকে রাজি করাবেন বেকহ্যাম!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মার্চ ২০২৩ ২৩:৫৭ পিএম

মেসিকে রাজি করাবেন বেকহ্যাম!

পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে। কিন্তু লিওনেল মেসির চুক্তি নবায়নের কোনো খবর নেই। যে কারণে আর্জেন্টাইন এ ফুটবল জাদুকরের ক্লাব বদলের নানা খবর ছড়িয়ে পড়ছে গণমাধ্যমে। এই সুযোগটাই কাজে লাগাতে চাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি। যে করেই হোক মেজর লিগ সকারের দলটি এ মেগাস্টারকে দলে টানতে চায়।

মেসিকে দলে ভেড়াতে প্রয়োজনে ক্ষতিপূরণ দিতেও প্রস্তুত ক্লাব মিয়ামি। সঙ্গে বিশ্বজয়ী এ ফুটবল মহাতারকা ও তার পরিবারের যাবতীয় চাহিদা মেটাতে রাজি। মেসিকে পেতে দেশি ক্লাবটিকে সহায়তার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত এমএলএস কর্তৃপক্ষও।

তবে মেসিকে যে সহজেই ছাড়বে না পিএসজি, সেটা নিঃসন্দেহে বলা যায়। তারকা এ ফরোয়ার্ডকে রেখে দিতে সম্ভাব্য সব কিছুই করে যাচ্ছে ফরাসি চ্যাম্পিয়নরা। যে কারণে মত পাল্টে মেসি থেকেও যেতে পারেন প্যারিসে। সাম্প্রতি এমন আভাসই পাওয়া যাচ্ছে। আরও একটি মৌসুম ফরাসি ক্লাবটির হয়ে খেলতে পিএসজি কর্তৃপক্ষকে কিছু শর্ত জুড়ে দিতে পারেন মেসি।

কিন্তু তারপারও নাছোড়বান্দা মিয়ামি কিছুতেই হাল ছাড়তে নারাজ। সেটা আর্থিক সমস্যা থাকার পরও। মেসি রাজি থাকলেও অর্থনৈতিক সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে চায় মার্কিন দলটি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে ২০২৬ বিশ্বকাপ গড়ানোর আগেই মেসিকে কিনতে চায় তারা।

মেসিকে দলে চুক্তিবদ্ধ করতে মিয়ামিকে রাস্তাও বাতলে দিয়েছেন এমএলএস কমিশনার ডন গারবার। ক্লাবটিকে আরও কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ডন গারবার বলছেন, সাবেক ইংলিশ সুপাস্টার ডেভিড বেকহ্যামের দ্বারস্থ হলে মেসিকে রাজি করানো যেতে পারে। এটা করা গেলে মেসিকে পাওয়া সম্ভব হবে। শুধু তাই নয়, মেসিকে পাওয়া যেতে পারে তুলনামূলক কম বেতনে। আর সাবেক ইংল্যান্ড অধিনায়ক বেকহ্যাম বর্তমানে মিয়ামির সঙ্গেই কাজ করছেন। নিজের দলের জন্য এতটুকু কষ্ট তো তিনি করতেই পারেন। তবে তার চেষ্টা কাজে দিলে মিয়ামির জন্য সেটা হবে সোনায় সোহাগা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা