× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রহস্যময়ী সানজে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মার্চ ২০২৩ ২২:১৮ পিএম

রহস্যময়ী সানজে

ধর্ষণে অভিযুক্ত দানি আলভেজের সঙ্গে হোয়ানা সানজের সম্পর্ক ভাঙার খবর বেশ পুরোনো। এতদিন প্রকাশ্যে নিজেদের বিচ্ছেদের খবরটি নাকচ করে এসেছিলেন দানির স্ত্রী হোয়ানা। স্প্যানিশ তারকা মডেল এবার ছড়ালেন রহস্য। পেশাদার ক্যারিয়ারে মনোযোগী হওয়া হোয়ানা সম্প্রতি একটি ভিডিও দিয়েছেন, জানিয়েছেন সব জায়গায় স্ট্রাগল করেছেন তিনি।

ইন্সটাগ্রাম ভিডিওতে দানির স্ত্রী বলছিলেন, ‘খেলায় ভাগ্যবান, ভালোবাসায় দুর্ভাগা।’ এই পোস্ট দিয়ে তিনি কী বোঝাতে চাইছেন, তা খোলাশা করেননি। তবে ভিডিওতে হোয়ানা বলেছিলেন, ‘খেলায়ও না ভালোবাসায়ও না, কোথাও না।’ কথাটি দানির উদ্দেশে বলা হয়েছে বলেই মনে করছেন নেটিজেনরা। 

দীর্ঘ ২২ বছরের সম্পর্ক ভেঙে ২০১৭ সালে স্ত্রী ডানা ডিনোরাহকে রেখে হোয়ানাকে বিয়ে করে দানি। বার্সেলোনায় একটি নাইট ক্লাবে যৌন হয়রানির অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে এক তরুণী। তখন থেকেই ভাঙনের সুর। ব্রাজিলিয়ান ডিফেন্ডার হারিয়েছেন অনেক কিছু, এবার বুঝি বিচ্ছেদটাও হতে যাচ্ছে!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা