× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি

মেসির দেশ আর্জেন্টিনাকে বিধ্বস্ত করল বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৩ ২০:৩০ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৩ ২১:০২ পিএম

মেসির দেশ আর্জেন্টিনাকে বিধ্বস্ত করল বাংলাদেশ

টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। এমন উৎসবের দিনে কাবাডি থেকেও এসেছে সুখবর। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির দ্বিতীয় দিনে দারুণ এক জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। ফুটবল জাদুকর লিওনেল মেসির জন্মভূমি আর্জেন্টিনাকে ধসিয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আর ফুটবল মেগাস্টার রবার্ট লেওয়ানডোস্কির দেশ পোল্যান্ডকে উদ্বোধনী দিনে ধরাশায়ী করে টুর্নামেন্ট শুরু করেছিল স্বাগতিকরা। আসরে এ নিয়ে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ।

মঙ্গলবার ( ১৪ মার্চ ) শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ-গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ছয়টি লোনাসহ আর্জেন্টিনাকে ৭২-২৩ পয়েন্টে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের মিজানুর রহমান। 

খেলার প্রথম থেকেই আর্জেন্টিনার ওপর চড়াও হয়ে খেলতে থাকেন সাজুরাম গয়াতের শিষ্যরা। প্রথম রেইডেই বোনাস থেকে এক পয়েন্ট এনে দেন স্বাগতিক ক্যাপ্টেন তুহিন তরফদার। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি স্বাগতিকদের। একে একে আট পয়েন্ট তুলে নেন তারা। 

খেলা শুরুর মাত্র পাঁচ মিনিটের মধ্যে একটি লোনা আদায় করে তিন পয়েন্ট পায় বাংলাদেশ। একচ্ছত্র আধিপত্য বিস্তার করে দ্রুতই ১৩-০ পয়েন্টে এগিয়ে যায় স্বাগতিকরা। অবশ্য পরের রেইডেই প্রথম পয়েন্ট আদায় করে নেয় আর্জেন্টাইনরা। ১৫ মিনিটের মধ্যে তিনটি লোনা আদায় করে নিজেদের আধিপত্যের জানান দেন তুহিন তরফদাররা।

প্রথমার্ধে ৪৪-৮ পয়েন্টে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রেখে খেলতে থাকেন তুহিন, রাসেল, সবুজ, সম্রাটরা। খেলা শেষ হওয়ার ১২ মিনিট আগেও একটি লোনা পায় বাংলাদেশ। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে ষষ্ঠ লোনার মুখ দেখে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৭২-২৩ পয়েন্টে আর্জেন্টিনাকে হারিয়ে কোর্ট ছাড়ে টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

দিনের অন্য ম্যাচটি হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় পূর্ণ। হাড্ডাহাড্ডি লড়াই শেষে নেপালকে ৪৮-৪৯ পয়েন্ট ব্যবধানে হারিয়ে জয়ের আনন্দে মাঠ ছাড়েন ইরাকিরা। রুদ্ধশ্বাস ম্যাচে একবার পয়েন্ট ব্যবধানে ইরাক এগিয়ে যায় তো পরেরবার নেপাল। এভাবেই চলতে থাকে খেলা। প্রতিটি পয়েন্টের জন্য দুদলে তীব্র লড়াই হয়। প্রথমার্ধে ২২-২১ পয়েন্ট এগিয়ে থেকে ম্যাট ছাড়ে ইরাক। এই এক পয়েন্ট শেষ পর্যন্ত দুদলের জয়-পরাজয়ে পার্থক্য গড়ে দেয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা