× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেস্টের পর ওয়ানডেতেও নেতৃত্বে স্মিথ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মার্চ ২০২৩ ১২:০৩ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৩ ১২:০৩ পিএম

টেস্টের পর ওয়ানডেতেও  নেতৃত্বে স্মিথ

ড্র’য়ের মধ্যে দিয়ে বর্ডার-গাভাস্কার ট্রফি শেষ হয়েছে গতকাল। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ এ টেস্ট সিরিজ জিতেছে ভারত। এবার শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আগামী ১৭ মার্চ শুক্রবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। যার জন্য এরইমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে সফরকারীরা। যেখানে অজিদের নেতৃত্বে দেখা যাবে স্টিভেন স্মিথকে।

আরও পড়ুন: সবাই পাকিস্তানে এলে ভারতের সমস্যা কি শেঠির প্রশ্ন

মায়ের অসুস্থতার কারণে বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ দুই ম্যাচ না খেলেই দেশে ফিরে গিয়েছিলেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। পরের দুটি ম্যাচে তাই নেতৃত্ব দিতে হয়েছে স্মিথকে। তবে সে সময় বলা হচ্ছিল, টেস্ট সিরিজ শেষে ওয়ানডে খেলতে দলের সঙ্গে যোগ দেবেন কামিন্স। তবে গত সপ্তাহে তার মা মারা গেলে এখন ওয়ানডেতেও দলকে নেতৃত্ব দিতে হচ্ছে স্মিথকে।

এ বিষয়ে প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, ‘এই মুহূর্তে আমাদের সকল চিন্তাভাবনা প্যাট কামিন্স এবং তার পরিবারের সাথে রয়েছে। তারা শোকপ্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।’

স্মিথের নেতৃত্বের মধ্যে দিয়ে অস্ট্রেলিয়ার শেষ পাঁচটি ওয়ানডেতে চার অধিনায়ককে দেখা যাবে। এর আগে অ্যারন ফিঞ্চ সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পর অবসর নিলে দায়িত্ব আসে কামিন্সের ওপর। পরে নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হলে দায়িত্ব নেন জশ হ্যাজলউড। আর এই সিরিজে ইনজুরির কারণে নেই হ্যাজলউড। ফলে বাধ্য হয়েও স্মিথকে নেতৃত্ব দিতে হচ্ছে। যদিও এর আগেও অস্ট্রেলিয়াকে ৫১টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে স্মিথের।

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড: ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স কেরি, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, জশ ইঙ্গলিস, শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, নাথান এলিস, অ্যাডাম জাম্পা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা