× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কীর্তির সাক্ষী হয়ে আপ্লুত তারাও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মার্চ ২০২৩ ১০:৫২ এএম

আপডেট : ১৪ মার্চ ২০২৩ ১০:৫২ এএম

কীর্তির সাক্ষী হয়ে আপ্লুত তারাও

ক্রাইস্টচার্চে কেন উইলিয়ামসন কীর্তিতে নাটকীয় জয় পেয়েছে নিউজিল্যান্ড। ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপের মধ্যে থেকে দলকে টেনে তুলে শেষ বলে জিতিয়েছেন ম্যাচ। নাটকীয় এই জয়ের সাক্ষী হয়েছেন তারাও।

সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও ধারাভাষ্যকার ট্রেন্ট কোপল্যান্ড টুইটে লিখেন, অবিশ্বাস্য! টেস্ট ক্রিকেট! আমি কল্পনা করতে পারছি এই জয় ও ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর নিউজিল্যান্ডের ডেসিংরুমের পরিস্থিতি। অবিশ্বাস্য দৃশ্য।

সাবেক কিউই অলরাউন্ডার গ্রান্ট এলিয়ট টুইটে লিখেন, কলিজা যেন গলায় আটকে গিয়েছিল, অবিশ্বাস্য জয়। মনে হলো, পাঁচ দিনের ক্রিকেট ইঞ্চিতে নেমে এসেছে। কেন উইলিয়ামসন রাজা।

ধারাভাষ্যকার ইয়ান বিশপ লিখেছেন, অসাধারণ কেন। টেস্ট ম্যাচের আরেকটি দুর্দান্ত সমাপ্তি। আমি আশা করি ফার্নান্দো আরও অনেক বেশি টেস্ট ক্রিকেট খেলতে পারবে।

সাবেক ফারভিজ মারুফ বলেন, শুভকামনা উভয় দলকে। পাঁচ দিন ধরে আমাদের সব ক্রিকেটপ্রেমীদের বিনোদন দেওয়ার জন্য ধন্যবাদ ব্ল্যাকক্যাপস। কোনো দলই হেরে যাওয়ার যোগ্য ছিল না। কেন উইলিয়ামসনের অভিজ্ঞতায় শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছে! অভিনন্দন। দীর্ঘজীবী হোক টেস্ট ক্রিকেট।

মুশফিকুর রহিম কেনকে অভিনন্দন জানিয়ে টুইটে লিখেন, উইলিয়ামসন আপনি সুন্দর। কী দুর্দান্ত একটি টেস্ট ম্যাচ...শেষ বল ফিনিশ।

সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ লিখেছেন, কেন উইলিয়ামসন এবং ড্যারিল মিচেলের একটি ইনিংস। এপিক টেস্ট ম্যাচ। নিউজিল্যান্ড মহাকাব্যিক থ্রিলার তৈরি করছে। আবার প্রমাণ করছে টেস্ট ক্রিকেট সেরা ক্রিকেট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা