খেলাধুলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২২ ১৯:৩৯ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৯:১১ পিএম
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ম্যাচের পরের ভাগে শিশিরের প্রভাব থাকতে পারে বলে এমন সিদ্ধান্ত তার।
এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছিল পাকিস্তান। সুপার ফোরে আবার মুখোমুখি দুই দল। ভারত-পাকিস্তানকে বলা হয় ক্রিকেট বিশ্বের চিরপ্রতিদ্বন্দ্বী।
পাকিস্তান-ভারত খেলা মানেই মহারণ। এ দুই দলের লড়াইয়ে ক্রিকেটের আবহাওয়া বদলে যায়। অস্থিরতা বৃদ্ধি পায় ভক্তদের।
দুবাইয়ে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিতেছিল ভারত। অনেকে সেই ম্যাচটিকে দেখেছেন ভারতের প্রতিশোধ হিসেবে। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের প্রতিশোধ। তেমনটি হলে এবার পাকিস্তানের প্রতিশোধ নেওয়ার পালা গ্রুপ পর্বের হারের।
তবে পাকিস্তান গ্রুপের শেষ ম্যাচে হংকংকে যেভাবে হারিয়েছে (৩৮ রানে অলআউট করে ১৫৫ রানে জয়) তাতে বোঝাই যায় কাজটা সহজ হবে না ভারতের জন্য।
পাকিস্তান একাদশ
মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নেওয়াজ, হারিস রউফ, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, দীপক হুদা, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবি বিষ্ণয়, আর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল।
প্রবা/আরএম/এমজে