× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়ায় বর্ণবাদের শিকার হয়েছিলেন সিরাজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ১২:৩৪ পিএম

আপডেট : ১৩ মার্চ ২০২৩ ১২:৩৫ পিএম

অস্ট্রেলিয়ায় বর্ণবাদের শিকার হয়েছিলেন সিরাজ

২০২০-২১ করোনা মহামারির ওই সময়টাতে ভারতের টেস্ট জার্সি গায়ে জড়ান মোহাম্মদ সিরাজ। এরপর থেকেই ভারতের পেস আক্রমণের অবিচ্ছেদ্য অংশ তিনি। তবে তার জন্য বেশ সংগ্রাম করতে হয়েছে তাকে। অস্ট্রেলিয়া সফরে হতে হয়েছে বর্ণবাদের শিকার। বায়ো- বাবলের নিয়ম মানতে গিয়ে চোখ দিয়ে পানি ঝরেছে তার। তবে মাঠে তার প্রভাব পড়তে দেননি। সোমবার ২৯ বছরে পা দিয়ে আরসিবির পডকাস্টে এমনটায় জানিয়েছেন সিরাজ।

আরসিবির সিজন ২ পডকাস্টে কথা বলার সময়, সিরাজ বলেন, বায়ো-বাবলের ভিতরে থাকার সময় তিনি প্রায়শই তার ঘরে কাঁদতেন। সেই সঙ্গে ডাউন আন্ডার ট্যুরে কীভাবে তিনি বর্ণবাদের শিকার হয়েছিলেন। তার বিশদ বিবরণও দিয়েছিলেন। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায়, আমরা কেবল ভিডিও কলেই কথা বলতাম। অন্য খেলোয়াড়দের ঘরে যেতে পারতাম না। শ্রীধর স্যার প্রায়ই ফোন করে জিজ্ঞেস করতেন কেমন আছেন, কি খেয়েছেন ইত্যাদি। এটা ভালো অনুভূতি ছিল। আমার বাগদত্তাও তখন আমাকে ফোনে সময় দিয়েছে। আমি কখনই ফোনে কাঁদিনি তবে এমন কিছু সময় ছিল যখন আমি রুমে কাঁদতাম। তখন তাদের বলতাম পরে কথা বলব।’

তৎকালীন প্রধান কোচ রবি শাস্ত্রী কীভাবে তাকে উত্সাহিত করেছিলেন সেটি জানিয়ে সিরাজ বলেন, ‘আমি আমার বাবার মৃত্যুর পরের দিন প্রশিক্ষণে গিয়েছিলাম। রবি শাস্ত্রী আমাকে বলেছিলেন আমার বাবার আশীর্বাদ আছে এবং আমি পাঁচ উইকেট শিকার করব। ব্রিসবেনে যখন আমি পাঁচ উইকেট নিয়েছিলাম, তিনি আমাকে বলেছিলেন, ‘আমি তোমাকে কী বলেছিলাম, তুমি পাঁচ উইকেট নিবে।’

বর্ণবাদের শিকার হওয়ার ব্যাপারে বলেন, ‘যখন অস্ট্রেলিয়ায় আমাকে কালো বানর এবং এই জাতীয় জিনিস বলা হয়, আমি প্রথম দিন তাদের উপেক্ষা করেছিলাম। ভেবেছিলাম লোকেরা মাতাল। কিন্তু দ্বিতীয় দিনেও একই ঘটনা। তখন আমি আম্পায়ারদের কাছে গিয়ে বর্ণবাদের অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি আজু ভাইকে (অজিঙ্কা রাহানে) জানিয়েছিলাম এবং তিনি আম্পায়ারের কাছে গিয়েছিলেন। আম্পায়াররা তাকে বলে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনি মাঠ ছেড়ে যেতে পারবেন না। অজ্জু ভাই বললো: ‘আমরা ক্রিকেটকে সম্মান করি এবং কেন মাঠ ছাড়ব? যারা গালিগালাজ করে তাদের সরিয়ে দিয়ে আমরা কেন মাঠ ছাড়ব? আমরা তখন ক্রিকেটে মনোনিবেশ করেছি কারণ লোকেরা এই সব কথা বলতে থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা