× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিষ্প্রভ ম্যানইউর বিপদ বাড়াল কাসেমিরো, এগিয়ে আর্সেনাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ১১:০৫ এএম

আপডেট : ১৩ মার্চ ২০২৩ ১২:৪৪ পিএম

নিষ্প্রভ ম্যানইউর বিপদ বাড়াল কাসেমিরো, এগিয়ে আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিপক্ষে জয়হীন রাত কাটাতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। সেই সঙ্গে কাসেমিরো লাল কার্ড দেখায় ঘুম নষ্ট হয়েছে কোচ এরিক টেন হ্যাগের। কেননা লাল কার্ডের শাস্তিস্বরূপ আগামী চার ম্যাচ তার সার্ভিস পাবে না দল। রাতের অন্য ম্যাচে ফুলহ্যামকে ৩-০ গোলে উড়িয়ে লিগ শিরোপার রেসে আরও এগিয়ে গেছে আর্সেনাল।

নিজেদের ডেরা ওল্ড ট্রাফোর্ডে এমন রাত কাটবে দুঃস্বপ্নেও হয়তো ভাবেনি রেড ডেভিল সমর্থকরা। পয়েন্ট টেবিলের তলানির দলটির সঙ্গেই কি না ড্র করে মাঠ ছাড়তে হয়েছে টেন হ্যাগের শিষ্যদের। বাড়তি পাওনা হিসেবে জুটেছে কাসেমিরোর লাল কার্ড।

লিভারপুলের ভূত আবারও রেড ডেভিলদের ওপর ভর করেছিল কি না কে জানে। ম্যাচ দেখে অন্তত তা-ই মনে হয়েছে। বল দখলের খেলায়ও হিমশিম খেতে হয়েছে টেন হ্যাগের শিষ্যদের। অথচ মাঠে নামার আগে মনে হচ্ছিল লিভারপুলের বিপক্ষে হারের শোধ হয়তো এ ম্যাচে তুলবে ম্যানইউ। যদিও শেষ পর্যন্ত তা দেখা যায়নি।

উল্টো ম্যাচের ৩৮ মিনিটে কার্লোস আলকারেজকে ফাউল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। তাকে হলুদ কার্ড দেন রেফারি। কিন্তু প্রতিপক্ষ তাতে সন্তুষ্ট না হওয়ায় ভিএআর চেক করা হয়। এরপর লাল কার্ড দেখেন সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার। ছাড়তে হয় মাঠ।

ওই লাল কার্ডের কারণে চার ম্যাচ ম্যানইউর হয়ে খেলতে পারবেন না কাসেমিরো। কারণ মৌসুমে এটি তার দ্বিতীয় হলুদ কার্ড। তা-ও তিনি তিনটি লিগ ম্যাচ ও সব মিলিয়ে পাঁচ ম্যাচের ব্যবধানে দুটি লাল কার্ড দেখেছেন। যে অভিজ্ঞতা রিয়াল মাদ্রিদে দীর্ঘ ক্যারিয়ারে হয়নি তার।

তবে ফুলহ্যামের বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে আর্সেনাল। ১৬ মিনিটে এগিয়ে গেলেও ভিএআরের কারণে বাতিল হয় সেই গোল। এরপর ২১ মিনিটে দলকে এগিয়ে নেন মাগালহেস। খানিক পর ব্যবধান দ্বিগুণ করেন মার্টিনেইলি। বিরতিতে যাওয়ার আগেই সেই ব্যবধান ৩-০ করেন ওদেগার্ড। আর এ তিনটি গোলের সঙ্গে জুড়ে আছে বেলজিয়ান তারকা লিয়েন্দ্রো ট্রসার্ডের নাম।

দ্বিতীয়ার্ধে আর গোল না হলে ৩-০ গোলের জয় পায় আর্সেনাল। তাতে ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান বেড়ে হয়েছে ৫।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা